দূরগামী

দূরগ, দূরগামী (-মিন্) বিণ. দূরে গমন করে এমন। স্ত্রী. দূরগামিনী।

দূরগ

দূরগ, দূরগামী(-মিন্) বিণ. দূরে গমন করে এমন। স্ত্রী. দূরগামিনী।

দূর দূর

দূর দূর অব্য. (বিতাড়নসূচক বা বিরক্তি ইত্যাদি সূচক) দূর হও, ছি ছি।

দূরদর্শী

দূরদর্শী (-দর্শিন্) বিণ. পরিণামদর্শী, বিচক্ষণ, যার ভবিষ্যদ্দৃষ্টি আছে। বি. দূরদর্শিতা।

দূরদর্শন

দূরদর্শন বি. 1 দূর থেকে নিরীক্ষণ; 2 যে যন্ত্রের সাহায্যে দূরের বস্তু দেখতে পারা যায়, television; 3পরিণামদর্শন, দূরদৃষ্টি।

দূরত্ব

দূরতা, দূরত্ব বি. ব্যবধান; পার্থক্য।

দূরতা

দূরতা, দূরত্ব বি. ব্যবধান; পার্থক্য।