দৃকপাত

দৃকপাত বি. দৃষ্টিনিক্ষেপ; ভ্রূক্ষেপ (সেদিকে একেবারেই দৃক্পাত করে না)।

দৃক

দৃক্ [ dṛk ] (-শ্) বি. 1 চক্ষু; 2 দৃষ্টি; 3 জ্ঞান। [সং. √ দৃশ্ + ক্বিপ্]। দৃকপাত বি. দৃষ্টিনিক্ষেপ; ভ্রূক্ষেপ (সেদিকে একেবারেই দৃক্পাত করে না)।

দূষিত

দূষিত বিণ. দোষযুক্ত, কলুষিত, অপবিত্র, বিষিত (দূষিত বায়ু, দূষিত চরিত্র)। স্ত্রী. দূষিতা।

দূষয়িতা

দূষয়িতা (-তৃ) বি. দূষক, যে দোষারোপ করে।

দূষ্য

দূষণীয়, দূষ্য বিণ. দোষারোপযোগ্য, নিন্দনীয় (বাল্যবিবাহ সর্বৈব দূষণীয়)।

দূষণীয়

দূষণীয়, দূষ্য বিণ. দোষারোপযোগ্য, নিন্দনীয় (বাল্যবিবাহ সর্বৈব দূষণীয়)।

দূষণ

দূষণ [ dūṣaṇa ] বি. 1 দোষারোপ, দোষ দেওয়া, দোষ দেখানো; 2 অপবিত্র করা; 3 কলুষ সৃষ্টি (পরিবেশ দূষণ); 4 রামায়ণোক্ত রাক্ষসবিশেষ। ☐ বিণ. দূষক। [সং. √ দুষ্ + ণিচ্ = দূষি + অন]। দূষণীয়, দূষ্য বিণ. দোষারোপযোগ্য, নিন্দনীয় (বাল্যবিবাহ সর্বৈব দূষণীয়)। দূষয়িতা (-তৃ) বি. দূষক, যে দোষারোপ করে। দূষিত বিণ. দোষযুক্ত, কলুষিত, অপবিত্র, বিষিত (দূষিত বায়ু, দূষিত চরিত্র)। স্ত্রী. দূষিতা।