দেখা দেওয়া

দেখা দেওয়া ক্রি. বি. 1 সামনে আসা; আবির্ভূত হওয়া; 2 প্রাদুর্ভাব হওয়া (গ্রামে কলেরা দেখা দিয়েছে)।

দেখা

দেখা [ dēkhā ] ক্রি. 1 দর্শন বা অবলোকন করা (মুখ দেখা, চাঁদ দেখা); 2 তাকানো (এদিকে দেখো); 3 অভিজ্ঞতা বা প্রত্যক্ষ জ্ঞান লাভ করা (দেখে শেখা); 4 চিন্তা করা, পরীক্ষা করা, পর্যবেক্ষণ করা (ভেবে দেখি, অবস্হাটা দেখি, নাড়ি দেখা, ঘটনার গতি দেখা); 5 তত্ত্বাবধান করা, সেবাশুশ্রূষা করা (অসময়ে দেখার কেউ নেই, শেষ বয়েসে মাকে দেখো); 6 উপভোগ করা (মজা দেখা, নাটক দেখা); 7 খুঁজে বার করা (চাকরি দেখা, বাড়ি দেখা); 8 পরিদর্শন করা (দেশ দেখা); 9 পড়া, পাঠ করা (বইয়ের শেষ পাতাটা দেখো তো, দলিলটা দেখো তো); 10 বোধ করা (ছেলেটা দেখছি উচ্ছন্নে গেছে); 11 চেষ্টা করা (আর দেখে লাভ নেই, এবার অন্য কথা ভাবো); 12 বিচারবিবেচনা করা, সিদ্ধান্তে উপনীত হওয়া (ভেবে...

দেখনাই

দেখনাই [ dēkhanāi ] বি. বাইরের চালচলন বা আকারপ্রকার (শুধু দেখনাই ভালো হলেই চলবে না)। [বাং. দেখন + আই]।

দ্যাখনহাসি

দেখনহাসি, দ্যাখনহাসি বিণ. 1 দেখা হলেই হাসে এমন; 2 দেখলেই প্রীতির হাসি উদ্রেক করে এমন। ☐ বি. ওইরকম হাসি হাসে এমন সখী।

দেখনহাসি

দেখনহাসি, দ্যাখনহাসি বিণ. 1 দেখা হলেই হাসে এমন; 2 দেখলেই প্রীতির হাসি উদ্রেক করে এমন। ☐ বি. ওইরকম হাসি হাসে এমন সখী।

দেখন

দেখন [ dēkhana ] বি. দেখা, দর্শন। [দেখা দ্র]। দেখনহাসি, দ্যাখনহাসি বিণ. 1 দেখা হলেই হাসে এমন; 2 দেখলেই প্রীতির হাসি উদ্রেক করে এমন। ☐ বি. ওইরকম হাসি হাসে এমন সখী।

দেখতে দেখতে

দেখতে দেখতে [ dēkhatē dēkhatē ] ক্রি-বিণ. 1 ক্রমে, ধীরে ধীরে (দেখতে দেখতে মেয়ে বড় হয়ে গেল); 2 মুহূর্তে, অল্পক্ষণের মধ্যে (দেখতে দেখতে চার দিক অন্ধকার হয়ে গেল)। [দেখা দ্র]।

দেখতা

দেখতা [ dēkhatā ] বিণ. 1 দৃষ্ট, দেখা হয়েছে এমন; 2 সামনে অর্থাত্ চোখের সামনে ঘটেছে এমন (ওটা আমাদের দেখতা ব্যাপার)। ☐ ক্রি-বিণ. দৃষ্টির সামনে; সমকালে (ও তো আমার দেবতা বড়লোক হয়ে গেল)। [বাং. দেখা + তা]।

দেখো

দেখ, দেখো [ dēkha, dēkhō ] অনু-ক্রি. দর্শন কর (ওদিকে তাকিয়ে দেখো)। ☐ অব্য. মনোযোগ আকর্ষণ, ভয়প্রদর্শন, সতর্কীকরণ সম্বোধন ইত্যাদি অর্থসূচক (দেখ, ব্যাপারটা সহজ নয়, এই দেখ তুমি আবার ওখানে গেছ কেন?)। [দেখা দ্র]।

দেখ