দেঁতো

দেঁতো [ dēn̐tō ] বিণ. 1 দাঁতাল; 2 দন্তবিকাশকারী, দাঁত বার করে এমন; 3 (আল.) আন্তরিকতাহীন (দেঁতো হাসি)। [বাং. দাঁত + উয়া > ও]।

দেওর

দেওর [ dēōra ] বি. দেবর, স্বামীর ছোট ভাই। [সং. দেবর]। দেওর ঝি বি. দেওরের কন্যা। দেওর পো বি. দেওরের পুত্র।

দেওয়ালি পোকা

দেওয়ালি পোকা — দেওয়ালির সময় আলোয় পড়ে পুড়ে মরে এমন পতঙ্গবিশেষ, শ্যামাপোকা।

দেওয়ালি

দেওয়ালি [ dēōẏāli ] বি. দীপালি, দীপান্বিতা, কালীপূজার রাত্রে দীপ জ্বেলে সাজানোর উত্সব। [সং. দীপালি, দীপাবলি]। দেওয়ালি পোকা — দেওয়ালির সময় আলোয় পড়ে পুড়ে মরে এমন পতঙ্গবিশেষ, শ্যামাপোকা।

দেওয়ালগিরি

দেওয়ালগিরি বি. যে প্রদীপ দেওয়ালের গায়ে লাগিয়ে ঝুলিয়ে রাখা হয়।

দেওয়াল

দেওয়াল, (কথ্য) দেয়াল [ dēōẏāla, (kathya) dēẏāla ] বি. প্রাচীরগাত্র, পাঁচিল (ঘরের দেওয়ালে ছবি টাঙানো)। [ফা. দীবার]। দেওয়ালগিরি বি. যে প্রদীপ দেওয়ালের গায়ে লাগিয়ে ঝুলিয়ে রাখা হয়। দেওয়ালঘড়ি বি. দেওয়ালে সংলগ্ন বড় ঘড়ি, wall clock. দেওয়ালপঞ্জি বি. দেওয়ালে ঝোলানো ক্যালেণ্ডার।