দেদার

দেদার [ dēdāra ] বিণ. প্রচুর, বিস্তর (দেদার লোক, দেদার খাওয়া, দেদার মজা)। [ফা. দীদার]।

দেড়

দেড় [ dēḍ় ] বিণ. এক এবং আধ (দেড়খানা রুটি, দেড় দিন ছুটি)। [সং. দ্ব্যর্ধ তু. হি. ডেঢ়]।

দেখে নেওয়া

দেখে নেওয়া ক্রি. বি. জব্দ করা (আমাকে দেখে নেবে বলে শাসিয়েছে)।

দেখেশুনে

দেখেশুনে ক্রি-বিণ. সতর্কভাবে, সাবধানে; চার দিক বুঝে (দেখেশুনে পথ চলবে)।

দেখিয়ে দেওয়া

দেখিয়ে দেওয়া ক্রি. বি. 1 শিখানো, বাতলানো (আমি দেখিয়ে দেয় কীভাবে আঁকতে হয়); 2 জব্দ করা (ওই বদমাশ লোকটাকে মজা দেখিয়ে দেব)।

দেখাসাক্ষাত

দেখাসাক্ষাত্ বি. পরস্পর সাক্ষাত্ ও খবরাখবরের আদানপ্রদান।

দেখাশোনা

দেখাশুনা, দেখাশোনা বি. 1 তত্ত্বাবধান, অভিভাবকতা; 2 অনুসন্ধান, খোঁজখবর (মেয়ের জন্য পাত্র দেখাশুনা চলছে)।

দেখাশুনা

দেখাশুনা, দেখাশোনা বি. 1 তত্ত্বাবধান, অভিভাবকতা; 2 অনুসন্ধান, খোঁজখবর (মেয়ের জন্য পাত্র দেখাশুনা চলছে)।

দেখানো

দেখানো ক্রি. বি. প্রদর্শন করা (টাকা দেখাচ্ছ?); দেখতে দেওয়া (তোমার খাতা ওকে দেখিয়ো না)।

দেখাদেখি

দেখাদেখি বি. 1 পরস্পর নিরীক্ষণ বা সাক্ষাত্কার (দুজনে অনেককাল দেখাদেখি হয়নি); 2 অন্যায়ভাবে পরস্পরের খাতা দেখে নকল করা (দেখাদেখি করে লেখা)।