দেব

দেব [ dēba ] বি. 1 ঈশ্বর; 2 স্বর্গের অধিবাসী পুরুষদেবতা; 3 রাজা প্রভু গুরুজন ব্রাহ্মণ বা তত্স্হানীয় ব্যক্তিদের সম্বোধন বা উল্লেখের সময় তাঁদের প্রতি প্রযোজ্য শব্দ (পিতৃদেব, গুরুদেব, পরমহংসদেব); 4 ব্রাহ্মণের উপাধিবিশেষ (দেবশর্মা); 5 প্রধান বা শ্রেষ্ঠজন (ভুদেব, নরদেব)। [সং. √ দিব্ + অ]। স্ত্রী. দেবী। দেবকাষ্ঠ বি. দেবদারু গাছ। দেবকুল বি. 1 মন্দির, দেবালয়; 2 দেবগণ। দেবখাত বি. কোনো মানুষ খোঁড়েনি এমন স্বাভাবিক জলাশয়, হ্রদ। দেবগুরু বি. বৃহস্পতি। দেবগৃহ বি. দেবালয়, মন্দির। দেবচর্যা বি. দেবতার পূজা। দেবচ্ছদ বি. শতনরি হার। দেবতরু বি. স্বর্গের পঞ্চবৃক্ষ যথা মন্দার পারিজাত সন্তান কল্পবৃক্ষ ও হরিচন্দন। দেবতা বি. দেবদেবী (মূলত স্ত্রীলিঙ্গ হলেও বাংলায় উভয়লিঙ্গে ব্যবহৃত)। দেবতুল্য বিণ. দেবতার সদৃশ, দেবতার মতো। দেবত্ব বি. দেবতার ধর্ম গুণ অবস্হা ও ঐশ্বর্য। দেবত্র, (কথ্য) দেবোত্তর বিণ. দেবতার সেবার জন্য উত্সর্গীকৃত (দেবত্র সম্পত্তি)। ☐ বি....

দেনো

দেনো [ dēnō ] বিণ. 1 দানের যোগ্য; 2 ক্রিয়াকর্মে বা দানে পাওয়া গেছে বা দেওয়া হয়েছে এমন (দেনো গামছা)। [সং. দান > বাং. অর্থে দান + উয়া > ও]।

দেনদার

দেনাদার, দেনদার বি. বিণ. ঋণী, খাতক, যে ধার করেছে।

দেনাদার

দেনাদার, দেনদার বি. বিণ. ঋণী, খাতক, যে ধার করেছে।

দেনাপাওনা

দেনা-পাওনা বি. 1 দেয় ও প্রাপ্য অর্থ; 2 দেয় ও প্রাপ্যের হিসাবনিকাশ।

দেনা

দেনা [ dēnā ] বি. 1 ধার, কর্জ (দেনা শোধ করেছি); 2 দেয় অর্থ (দেনা-পাওনা); 3 টাকাপয়সা ইত্যাদি দেওয়া (লেনা-দেনা)। [আ. দয়েন্]। দেনাদার, দেনদার বি. বিণ. ঋণী, খাতক, যে ধার করেছে। দেনা-পাওনা বি. 1 দেয় ও প্রাপ্য অর্থ; 2 দেয় ও প্রাপ্যের হিসাবনিকাশ।

দেনমোহর

দেনমোহর [ dēna-mōhara ] বি. মুসলমানদের বিবাহে স্ত্রীকে দেওয়া স্বামীর যৌতুক বা উপহার। [আ. দয়ন্মোহ্র]।

দেধান

দেধান [ dēdhāna ] বি. শস্যবিশেষ, জোয়ার। [সং. দেবধান্য]।

দেদো

দেদো [ dēdō ] বিণ. দাদযুক্ত, দাদ রোগে আক্রান্ত। [বাং. দাদ + উয়া > ও]।

দেদীপ্যমান

দেদীপ্যমান [ dēdīpya-māna ] বিণ. অতিশয় দীপ্তিসহ জ্বলছে এমন, জাজ্বল্যমান, দীপ্তিময়, জ্বলজ্বল করছে এমন। [সং. √ দীপ্ + যঙ্ + মান (শানচ্)]।