দেখনাই

দেখনাই [ dēkhanāi ] বি. বাইরের চালচলন বা আকারপ্রকার (শুধু দেখনাই ভালো হলেই চলবে না)। [বাং. দেখন + আই]।

দ্যাখনহাসি

দেখনহাসি, দ্যাখনহাসি বিণ. 1 দেখা হলেই হাসে এমন; 2 দেখলেই প্রীতির হাসি উদ্রেক করে এমন। ☐ বি. ওইরকম হাসি হাসে এমন সখী।

দেখনহাসি

দেখনহাসি, দ্যাখনহাসি বিণ. 1 দেখা হলেই হাসে এমন; 2 দেখলেই প্রীতির হাসি উদ্রেক করে এমন। ☐ বি. ওইরকম হাসি হাসে এমন সখী।

দেদীপ্যমান

দেদীপ্যমান [ dēdīpya-māna ] বিণ. অতিশয় দীপ্তিসহ জ্বলছে এমন, জাজ্বল্যমান, দীপ্তিময়, জ্বলজ্বল করছে এমন। [সং. √ দীপ্ + যঙ্ + মান (শানচ্)]।

দেদার

দেদার [ dēdāra ] বিণ. প্রচুর, বিস্তর (দেদার লোক, দেদার খাওয়া, দেদার মজা)। [ফা. দীদার]।

দেখতা

দেখতা [ dēkhatā ] বিণ. 1 দৃষ্ট, দেখা হয়েছে এমন; 2 সামনে অর্থাত্ চোখের সামনে ঘটেছে এমন (ওটা আমাদের দেখতা ব্যাপার)। ☐ ক্রি-বিণ. দৃষ্টির সামনে; সমকালে (ও তো আমার দেবতা বড়লোক হয়ে গেল)। [বাং. দেখা + তা]।

দেখো

দেখ, দেখো [ dēkha, dēkhō ] অনু-ক্রি. দর্শন কর (ওদিকে তাকিয়ে দেখো)। ☐ অব্য. মনোযোগ আকর্ষণ, ভয়প্রদর্শন, সতর্কীকরণ সম্বোধন ইত্যাদি অর্থসূচক (দেখ, ব্যাপারটা সহজ নয়, এই দেখ তুমি আবার ওখানে গেছ কেন?)। [দেখা দ্র]।

দেখ

দেঁতো

দেঁতো [ dēn̐tō ] বিণ. 1 দাঁতাল; 2 দন্তবিকাশকারী, দাঁত বার করে এমন; 3 (আল.) আন্তরিকতাহীন (দেঁতো হাসি)। [বাং. দাঁত + উয়া > ও]।