দ দেহাতীত দেহাতীত [ dēhātīta ] বিণ. দেহের অতীত, দৈহিক সম্পর্কবর্জিত (দেহাতীত আনন্দ)। [সং. দেহ + অতীত]।
দ দেহাত দেহাত [ dēhāta ] বি. গ্রাম, পাড়াগাঁ। [ফা. দেহাত্]। দেহাতি বিণ. 1 গ্রামবাসী; 2 গ্রামে ব্যবহৃত; 3 (তুচ্ছার্থে) গ্রাম্য, গেঁয়ো।
দ দেহা দেহা [ dēhā ] বি. (ব্রজ. ও প্রা. বাং.) 1 দেহ, শরীর (‘কাঁহে সোঁপালি নিজ দেহা’: গো. দা.); 2 জীবন। [সং. দেহ]।
দ দেহলি দেহলি, (বর্জি) দেহলী [ dēhali, (barji) dēhalī ] বি. 1 বারান্দা, দাওয়া, ঘরের সামনের রক; 2 চৌকাঠ, গোবরাট; টৌকাঠের উপরের বা নীচের কাঠ। [সং. দেহ + √ লা + ই]।