দেহাত্মবাদ
দেহাত্মবাদ [ dēhātma-bāda ] বি. দেহই আত্মা বা দেহ থেকে স্বতন্ত্র আত্মা নেই-এই মত, চার্বাকের জড়বাদী দর্শন। [সং. দেহাত্মন্ + বাদ]। দেহাত্মবাদী (-দিন্) বিণ. বি. দেহাত্মবাদে বিশ্বাসী।
দেহাত্মপ্রত্যয়
দেহাত্মপ্রত্যয় [ dēhātma-pratyaẏa ] বি. দেহই আত্মা-এই বিশ্বাস। [সং. দেহাত্মন্ + প্রত্যয়]।