দৈনিক

দৈনিক [ dainika ] বিণ. দৈনন্দিন, প্রত্যহ করতে হয় বা ঘটে এমন (দৈনিক রুটিন)। ☐ বি. রোজ প্রকাশিত হয় এমন সংবাদপত্র (দৈনিকে চোখ বুলানো)। [সং. দিন + ইক]।

দৈনন্দিন

দৈনন্দিন [ dainandina ] বিণ. প্রতিদিনের, প্রাত্যহিক, দৈনিক (দৈনন্দিন কাজ)। [সং. দিন + দিন + অ]। বি. দৈনন্দিনতা।

দৈন

দৈন1 [ daina1 ] বিণ. দৈনিক; দিবসসংক্রান্ত। [সং. দিন + অ]। দৈন2 [ daina2 ] বিণ. দীনতা, দারিদ্র। [সং. দীন + অ]।

দৈত্যমাতা

দৈত্যমাতা (-তৃ) বি. দিতি। দৈত্যারি বি. 1 দৈত্যের শত্রু; 2 দেবতা; 3 বিষ্ণু।

দৈত্য

দৈত্য [ daitya ] বি. 1 কশ্যপপত্নী দিতির পুত্র, অসুর; 2 দানব। [সং. দিতি + য (অপত্যার্থে)]। দৈত্যকুল বি. দানব বংশ। দৈত্যগুরু বি. শুক্রাচার্য। দৈত্যমাতা (-তৃ) বি. দিতি। দৈত্যারি বি. 1 দৈত্যের শত্রু; 2 দেবতা; 3 বিষ্ণু।

দেহোপজীবিনী

দেহোপজীবিনী [ dēhōpa-jībinī ] বি. (স্ত্রী.) যে দেহ বিক্রয় করে জীবিকা নির্বাহ করে, গণিকা, বেশ্যা। [সং. দেহ + উপজীবিন্ + ঈ]।