দেহরক্ষী

দেহরক্ষী বি. রাজা প্রভৃতিকে রক্ষা করার জন্য যে অনুচর সঙ্গে সঙ্গে থাকে।

দেহপিঞ্জর

দেহপিঞ্জর বি. পিঞ্জরস্বরূপ দেহ, দেহ; শরীরের কাঠামো।

দেহপাত

দেহপাত বি. 1 দেহের ক্ষয় বা ধ্বংস (কার জন্য দেহপাত করছি); 2 মৃত্যু।

দেহধারী

দেহধারী (-রিন্) বিণ. শরীরী, অঙ্গ বা মূর্তিবিশিষ্ট।

দেহধারণ

দেহধারণ বি. 1 প্রাণধারণ, জীবনযাপন, বেঁচে থাকা; 2 দেবতাদের মানবদেহ বা মানবজন্ম পরিগ্রহ।

দেহদান

দেহদান বি. 1 মৃত্যু, জীবন বিসর্জন; 2 যৌন সম্ভোগের জন্য (প্রধানত স্ত্রীলোক কর্তৃক) শরীর সমর্পণ।