দৌড়ঝাঁপ

দৌড়ঝাঁপ বি. 1 দৌড় ও লাফ; 2দাপাদাপি; 3 ব্যস্ততার সঙ্গে ছোটাছুটি (আমাদের আর দৌড়ঝাঁপ করার বয়স নেই)।

দৌড়

দৌড় [ dauḍ় ] বি. 1 ছুট, ধাবন, বেগে যাওয়া (দৌড় প্রতিযোগিতা, দৌড় দাও, নইলে গাড়ি পাবে না); 2 বেগে পলায়ন (পুলিশ দেখেই দৌড় দিল); 3 (ব্যঙ্গে) ক্ষমতা (দেখব তোমার দৌড় কতদূর)। [< সং. √ দ্রু + বাং. অ-তু. হি. মৈ. দৌড়]। দৌড়ঝাঁপ বি. 1 দৌড় ও লাফ; 2দাপাদাপি; 3 ব্যস্ততার সঙ্গে ছোটাছুটি (আমাদের আর দৌড়ঝাঁপ করার বয়স নেই)। দৌড় দেওয়া, দৌড় মারা ক্রি. বি. 1 ছুটে যাওয়া; 2বেগে পলায়ন করা। দৌড়াদৌড়ি বি. ক্রমাগত দৌড়, ছোটাছুটি। দৌড়ানো ক্রি. বি. দৌড় দেওয়া, ছোটা। ☐ বিণ. উক্ত অর্থে।

দোহাল

দোহালো, দোহাল [ dōhālō, dōhāla ] বিণ. 1 দুধ দেয় এমন; 2 দোহন করা হয় এমন (দোহাল গাই)। ☐ বিণ. বি. দুধ যে দোহন করে, দোহক। [সং. √ দুহ্ + অ = দোহ + বাং. আলো]।

দোহালো

দোহালো, দোহাল [ dōhālō, dōhāla ] বিণ. 1 দুধ দেয় এমন; 2 দোহন করা হয় এমন (দোহাল গাই)। ☐ বিণ. বি. দুধ যে দোহন করে, দোহক। [সং. √ দুহ্ + অ = দোহ + বাং. আলো]।

দোহারকি

দোহারকি বি. দোহারের কাজ; গানের ধুয়ার পুনরাবৃত্তি।

দোহার

দোহার [ dōhāra ] বিণ. 1 সহকারী গায়ক, যে মূল গায়কের ধুয়ো ধরে গান করে; 2 প্রধান বাদকের সহকারী; 3 (আল.) সহকারী। [সং. ধ্রুবকার]। দোহারকি বি. দোহারের কাজ; গানের ধুয়ার পুনরাবৃত্তি।

দোহাকার

দোহা, দোহাকার [ dōhā, dōhākāra ] যথাক্রমে দোঁহা2 ও দোঁহাকার -এর রূপভেদ।

দোহা

দোহা, দোহাকার [ dōhā, dōhākāra ] যথাক্রমে দোঁহা2 ও দোঁহাকার -এর রূপভেদ।

দোহাই

দোহাই [ dōhāi ] বি. 1 কারও নাম নিয়ে শপথ বা দিব্যি (ঈশ্বরের দোহাই, এমন কাজ করব না, ধর্মের দোহাই); 2 মিনতি করা (দোহাই তোমরা একটু চুপ করো); 3 অজুহাত, ছুতা, অছিলা (অসুস্হতার দোহাই, দারিদ্রের দোহাই); 4 নজির (অতীতের ঘটনার দোহাই দেওয়া)। [হি. দুহাই]।