দ দোহন দোহন [ dōhana ] বি. 1 দুধ দোয়া; 2 (আল.) শোষণ। [সং.√ দুহ্ + অন]। দোহনপাত্র, দোহনী বি. দুধ দোহনের পাত্র। দোহনীয়, দোহ্য বিণ. দোহনযোগ্য।
দ দোহদদান দোহদদান বি. গর্ভবতী স্ত্রীলোককে তার বাসনা অনুযায়ী বিবিধ ভোজ্য দানের উত্সব, সাধভক্ষণের অনুষ্ঠান।
দ দোহদ দোহদ [ dōhada ] বি. 1 গর্ভিণীর ইচ্ছা বা সাধ; 2 ইচ্ছা, বাসনা; 3 গর্ভ। [সং. দোহ + √ দা + অ]। দোহদদান বি. গর্ভবতী স্ত্রীলোককে তার বাসনা অনুযায়ী বিবিধ ভোজ্য দানের উত্সব, সাধভক্ষণের অনুষ্ঠান।
দ দোসা দোসা, ধোসা [ dōsā, dhōsā ] বি. চালের গুঁড়ো ও কলাইয়ের ডালবাটা দিয়ে প্রস্তুত দক্ষিণ ভারতীয় খাবারবিশেষ। [তা. ধোসা]।
দ দোসর দোসর [ dōsara ] বিণ. বি. 1 সহযোগী, সহায় (‘তোর নাইকো দোসর ভবের মাঝে’: কর্মের দোসর); 2 দ্বিতীয় (এ ব্যাপারে তার দোসর মেলা ভার); 3 ভাগীদার (চোরের দোসর)। [হি. দুসরা]।