দ্বন্দ্ব

দ্বন্দ্ব [ dbandba ] বি. 1 সংঘাত, ঝগড়া, বিবাদ (মন্দভালোর দ্বন্দ্ব, ‘হিংসার উন্মত্ত পৃথ্বী, নিত্য নিঠুর দ্বন্দ্ব’: রবীন্দ্র); 2 যুদ্ধ বা শত্রুতা; 3 দ্বিধা বা সংশয় (মনের দ্বন্দ্ব ঘুচানো); 4 (ব্যাক.) সমান প্রাধান্যপূর্ণ উভয় পদের সমাসবিশেষ যথা পাপপুণ্য, শীত-গ্রীষ্ম; 5 যুগল, মিথুন। [সং. দ্বি + দ্বি (নি.)]। দ্বন্দ্বজ বিণ. কলহ থেকে উত্পন্ন বা সৃষ্ট। দ্বন্দ্বযুদ্ধ বি. দুইজনের মধ্যে লড়াই। দ্বন্দ্বাতীত বিণ. সুখদুঃখ বা এইরকম পরস্পরবিরোধী বোধের অতীত বা সেই বিরোধ সহ্য করতে পারে এমন। দ্বন্দ্বী (-ন্দ্বিন্) বিণ. দ্বন্দ্বকারী।

দৌহিত্র

দৌহিত্র [ dauhitra ] বি. দুহিতা বা কন্যার পুত্র। [সং. দুহিতৃ + অ]। দৌহিত্রী বি. (স্ত্রী.) কন্যার কন্যা।

দৌলতদারি

দৌলতদারি বি. ঐশ্বর্যশালিতা; ভোগবিলাস ও মর্যাদা।

দৌড়ানো

দৌড়ানো ক্রি. বি. দৌড় দেওয়া, ছোটা। ☐ বিণ. উক্ত অর্থে।

দৌড় মারা

দৌড় দেওয়া, দৌড় মারা ক্রি. বি. 1 ছুটে যাওয়া; 2 বেগে পলায়ন করা।

দৌড় দেওয়া

দৌড় দেওয়া, দৌড় মারা ক্রি. বি. 1 ছুটে যাওয়া; 2 বেগে পলায়ন করা।