দধ্যগ্র

দধ্যগ্র [ dadhyagra ] বি. দইয়ের মাথা বা উপরের অংশ। [সং. দধি + অগ্র]।

দদ্রু

দদ্রু [ dadru ] বি. দাদ, চর্মরোগবিশেষ। [সং. √ দদ্ + রূ, বিকল্পে রু]। দদ্রুঘ্ন বিণ. দাদনাশক।

দত্তি

দত্তি [ datti ] বি. ১. দান; ২. বিতরণ। [সং. √ দা + তি]।

দণ্ডী

দণ্ডী [ daṇḍī ] (-ণ্ডিন্) বিণ. দণ্ডধারী। ☐ বি. ১. রাজা; ২. সন্ন্যাসী; ৩. যম; ৪. সংস্কৃত সাহিত্যের প্রসিদ্ধ আলংকারিক ও লেখকবিশেষ। [সং. দণ্ড + ইন্]।

দণ্ডিত

দণ্ডিত [ daṇḍita ] বিণ. শাস্তিপ্রাপ্ত, শাস্তি দেওয়া হয়েছে এমন (কারাদণ্ডে দণ্ডিত)। [সং. √ দণ্ড্ + ত]।

দণ্ডি

দণ্ডি [ daṇḍi ] বি. (দণ্ড অর্থাত্ চার হাত পরিমাণ তিন ফের করে গ্রন্হি দেওয়া) যজ্ঞসূত্র বা পইতে। [সং. দণ্ড১ + বাং. ই]।

দণ্ডার্হ

দণ্ডার্হ [ daṇḍārha ] বিণ. শাস্তিলাভের যোগ্য, দণ্ডনীয়। [সং. দণ্ড + √ অর্হ্ + অ]।

দণ্ডায়মান

দণ্ডায়মান [ daṇḍāẏa-māna ] বিণ. দাঁড়িয়ে আছে এমন; খাড়া। [সং. √ দণ্ড্ + ক্যঙ্ + শানচ্]।

দণ্ডা

দণ্ডা [ daṇḍā ] ক্রি. শাস্তি দেওয়া (‘বিধাতা আমাকে দণ্ডে’)। [সং. √দণ্ড্ + বাং. আ]।