দন্তোদ্গম

দন্তোদ্গম [ dantōd-gama ] বি. মাঢ়ী ভেদ করে নতুন দাঁত বার হওয়া। [সং. দন্ত + উদ্গম]।

দন্তুর

দন্তুর [ dantura ] বিণ. দাঁতালো, বৃহত্ দন্তবিশিষ্ট; দেঁতো (দন্তুর হাসি)। [সং. দন্ত + উর]।

দন্তী

দন্তী [ dantī ] (-ন্তিন্) বিণ. দাঁতযুক্ত। ☐ বি. হাতি। [সং. দন্ত + ইন্]।

দনুজদলনী

দনুজদলনী বিণ. বি. (স্ত্রী.) অসুরবিনাশিনী দুর্গা।

দনুজ

দনুজ [ danuja ] বি. (দনুর পুত্র বলে) অসুর, দৈত্য। [সং. দনু + √ জন্ + অ]। স্ত্রী. দনুজা। দনুজদলনী বিণ. বি. (স্ত্রী.) অসুরবিনাশিনী দুর্গা।

দধীচি

দধীচ, দধীচি [ dadhīca, dadhīci ] বি. ১. পৌরাণিক মুনিবিশেষ-ইনি অসুর নিধনে সাহায্যের জন্য স্বীয় অস্হি দিয়ে বজ্র নির্মাণকল্পে স্বেচ্ছায় দেহত্যাগ করেছিলেন; ২. (আল.) অন্যের মঙ্গলের জন্য আত্মদানকারী পুরুষ। [সং. √ দধ্ + ঈচ, ঈচি]।

দধীচ

দধ্যম্ন

দধ্যম্ন [ dadhyamna ] বি. দইয়ের সাজা, দম্বল। [সং. দধি + অম্ল]।

দধ্যন্ন

দধ্যন্ন [ dadhyanna ] বি. দই-মাখা ভাত। [সং. দধি + অন্ন]।