দমবাজ

দমবাজ [ dama-bāja ] বিণ. প্রতারক, ধাপ্পাবাজ। [ফা দম্বাজ]।

দমননীতি

দমননীতি [ damana-nīti ] বি. অন্যকে পীড়ন করার নীতি; অন্যের মতকে সম্পূর্ণ দমন করার স্বৈরাচারী নীতি; পীড়ন। [সং. দমন + নীতি]।

দমদমা

দমদমা [ dama-damā ] বি. চাঁদমারি হিসাবে প্রস্তুত অর্থাত্ বন্দুক ইত্যাদির নিশানা বা টিপ অভ্যাস করার জন্য নির্মিত মাটির ঢিপি। [আ. দম্দমহ্]।

দবিরখাস

দবিরখাস [ dabira-khāsa ] বি. একান্ত বা নিজস্ব সহকারী বা সচিব, প্রাইভেট সেক্রেটারি। [আ. দবীর-ই-খাস]।

দবদবা

দবদবা [ daba-dabā ] বি. ১. তেজ, পরাক্রম; ২. জাঁকজমক, ঠাট (অবস্হা পড়তি, কিন্তু দবদবা এতটুকু কমেনি)। [আ. দব্দবহ্]।

দফে

দফে [ daphē ] ক্রি-বিণ. বারে, কিস্তিতে (তিন দফে টাকা দিয়েছি, দফে দফে চাইছে)। [আ. দফহ্]।

দফাদার

দফাদার [ daphā-dāra ] বি. ১. মজুর চৌকিদার প্রভৃতির সর্দার; ২. অশ্বারোহী সৈন্যদলের নায়ক। [আ. দফাহ্দার]।

দপ্তি

দপ্তি [ dapti ] বি. বই বাঁধার কাজে ব্যবহৃত মোটা কাগজবিশেষ। [ফা. দফ্তি]।

দন্ত্যবর্ণ

দন্ত্যবর্ণ [ dantya-barṇa ] বি. দাঁতের সাহায্যে উচ্চারিত বর্ণসমূহ। [সং. দন্ত্য + বর্ণ]।

দন্ত্য

দন্ত্য [ dantya ] বিণ. ১. দাঁতসম্বন্ধীয়; ২. দাঁতের সাহায্যে উচ্চারিত (দন্ত্য ধ্বনি)। [সং. দন্ত + য]।