দম্য

দম্য [ damya ] বিণ. দমনযোগ্য, দমন করা যায় বা উচিত এমন। ☐ বি. বত্সতর, ছোট ষাঁড়, দামড়া। [সং. √ দম্ + য]।

দম্ভোলি

দম্ভোলি [ dambhōli ] বি. বজ্র। [সং. √ দন্ভ্ + ওলি]।

দম্ভোক্তি

দম্ভোক্তি [ dambhōkti ] বি. বড়াই, অহংকারসূচক উক্তি। [সং. দম্ভ + উক্তি]।

দম্ভ

দম্ভ [ dambha ] বি. ১. অহংকার, দর্প; ২. আস্ফালন; ৩. (অপ্র.) ধার্মিকতার ভান। [সং. √ দন্ভ্ + অ]।

দম্বল

দম্বল [ dambala ] বি. দইয়ের যে অংশ দুধে মিশিয়ে নতুন দই পাতা হয়, দইয়ের সাজা। [সং. দধ্যম্ল]।

দম্পতি

দম্পতি [ dampati ] বি. স্বামী ও স্ত্রী. (রাজদম্পতি, কবিদম্পতি)। [সং. জায়া + পতি]।

দমী

দমী [ damī ] (-মিন্) বিণ. ১. দমনশীল; দমনকারী; ২. সংযমী; ৩. জিতেন্দ্রিয়। [সং. √ দম্ + ইন্]।

দমিত

দমিত [ damita ] বিণ. ১. শাসিত; ২. বশীভূত; ৩. সংযত (দমিত কাম)। [সং. √ দম্ + ণিচ্ + ত]।

দমসম

দমসম [ dama-sama ] বিণ. বি. অতিরিক্ত খাওয়ার ফলে পেট ফুলে শ্বাসরুদ্ধ কিংবা সেই অবস্হা (গুচ্ছের খেয়ে দমসম লাগছে)। [বাং. দম২ + সম (অনুকার)-তু. ফা. সমদম, ধ্বনি বিপর্যয়?]।

দমসানো

দমসানো [ damasānō ] বি. ক্রি. দমাস দমাস শব্দ করে চলা বা প্রহার দেওয়া। [দেশি-ধ্বন্যা.]।