দ দরমা দরমা [ daramā ] বি. বাঁশের চাঁচারি দিয়ে প্রস্তুত আচ্ছাদন, টাটি, চাঁচ (দরমা দিয়ে তৈরি বেড়া)। [দেশি]।
দ দরবেশ দরবেশ [ darabēśa ] বি. ১. মুসলমান সন্ন্যাসী, ফকির; ২. বোঁদে দিয়ে তৈরি মিঠাইবিশেষ। [ফা. দরবেশ]।
দ দরপরদা দরপরদা [ dara-paradā ] বি. বড় ও দীর্ঘ পরদা, যা দিয়ে ঘরের কোনো অংশ আড়াল করা হয়। [ফা. দর্পরদাহ্]।
দ দরজা দরজা [ darajā ] বি. ঘরে প্রবেশের এবং ঘর থেকে বাইরে যাবার জন্য পাল্লাযুক্ত পথ, দুয়ার, কপাট। [ফা. দর্ওয়াজহ্]।
দ দরখাস্ত দরখাস্ত [ darakhāsta ] বি. আবেদনপত্র, অভাব-অভিযোগ নিরাকরণের জন্য পত্র। [ফা. দরখোআস্ত]। দরখাস্তকারী (-রিন্) বিণ. আবেদনকারী। [বাং. দরখাস্ত + সং. √ কৃ + ইন্]।