দলিত

দলিত [ dalita ] বিণ. ১. মর্দিত, মাড়ানো হয়েছে এমন (পদদলিত); ২. পিষ্ট (দলিত সর্প); ৩. দমিত, শাসিত (দলিত শত্রু); ৪. নিপীড়িত (দলিত হৃদয়ের বেদনা)। [সং. √ দল্ + ত]।

দলমাদল

দলমাদল [ dala-mādala ] বি. বিষ্ণুপুরের সুবিখ্যাত ঐতিহাসিক কামান। [< সং. দলমর্দন?]।

দলদলে

দলদলে [ dala-dalē ] বিণ. অতিরিক্ত নরম, কাদার মতো নরম (দলদলে ভাত)। [দেশি]।

দর্শয়িতা

দর্শয়িতা [ darśaẏitā ] (-তৃ) বিণ. প্রদর্শক, যে দেখায়; প্রকাশক। [সং. √ দৃশ্ + ণিচ্ + তৃ]।

দর্শক

দর্শক [ darśaka ] বি. বিণ. ১. দর্শনকারী, যে দেখে; ২. তত্ত্বাবধায়ক, পরিদর্শনকারী। [সং. √ দৃশ্ + অক]; ৩. যে দেখায়, প্রদর্শক। [সং. √ দর্শি (√ দৃশ্ + ণিচ্) + অক]।

দরুন

দরুন [ daruna ] অব্য. অনু. জন্য, হেতু, নিমিত্ত (অসুস্হতার দরুন)। [ফা. দরুন্]।

দরুদ

দরুদ, (বর্জি.) দরূদ [ daruda, darūda ] বি. মহাপুরুষদের প্রতি মুসলমানদের সসম্ভ্রম প্রণতিবিশেষ। [ফা. দরূদ]। দরুদপাঠ বি. জপ।

দরিয়া

দরিয়া [ dariẏā ] বি. ১. বড় নদী (‘অকুল দরিয়ার বুঝি কুল নাই রে’); ২. সমুদ্র। [ফা. দর্ইয়া]।

দরমাহা

দরমাহা [ dara-māhā ] বি. মাসিক বেতন, মাইনে। [ফা. দরম্হ্]।