দ দশি দশি [ daśi ] বি. ১. কাপড়ের ঝালর বা ছিলা; ২. ছেঁড়া পাড়, ফালি বা সুতো। [সং. দশা (বস্ত্রপ্রান্ত) + বাং. ই]।
দ দশাহ দশাহ [ daśāha ] বি. ১. দশ দিন; ২. দশ দিনব্যাপী উত্সব। ☐ বিণ. ১. দশ দিনব্যাপী; ২. দশম দিনে অনুষ্ঠেয় (দশাহকৃত)। [সং. দশ + অহন্]।
দ দশাসই দশাসই [ daśā-si ] বিণ. লম্বাচওড়া, যেমন লম্বা তেমনি চওড়া বা স্বাস্হ্যবান (দশাসই চেহারা)। [সং. দশা + ফা. সই]।
দ দশাবতার দশাবতার [ daśābatāra ] বি. মত্স্য কূর্ম বরাহ নৃসিংহ বামন পরশুরাম রামচন্দ্র বলরাম বুদ্ধ কল্কি-বিষ্ণুর এই দশ অবতার বা মূর্তি। [সং. দশ + অবতার]।
দ দলো দলুয়া, (কথ্য) দলো [ daluẏā, dalō ] বি. রস-ঝরানো গুড় থেকে প্রস্তুত লাল আভাযুক্ত চিনিবিশেষ। [বাং. দলা + উয়া > ও]।
দ দলুয়া দলুয়া, (কথ্য) দলো [ daluẏā, dalō ] বি. রস-ঝরানো গুড় থেকে প্রস্তুত লাল আভাযুক্ত চিনিবিশেষ। [বাং. দলা + উয়া > ও]।