দ দস্তরখান দস্তরখান [ dastara-khāna ] বি. টেবিলে পাতবার কাপড়; খাবার টেবিলে যে কাপড় বিছিয়ে দেওয়া হয়। [ফা. দস্তর্খোয়ান্]।
দ দস্তক দস্তক [ dastaka ] বি. ১. সমন, পরওয়ানা; ২. গ্রেপ্তারি পরওয়ানা; ৩. অনুমতিপত্র; ৪. আদেশপত্র, ফরমান। [ফা. দস্তক]।
দ দষ্ট দষ্ট [ daṣṭa ] বিণ. ১. দংশন করা বা কামড়ানো হয়েছে এমন, দংশিত (সর্পদষ্ট); ২. দাঁতের সাহায্যে বিদীর্ণ, ছিন্ন (কীটদষ্ট) [সং. √ দন্শ্ + ত]।