দণ্ডক

দণ্ডক [ daṇḍaka ] বি. ১. পুরাণোক্ত রাজাবিশেষ; ২. পৌরাণিক অরণ্যবিশেষ। [সং. দণ্ড + ক]।

দক্ষিণায়নান্তবৃত্ত

দক্ষিণায়নান্তবৃত্ত বি. সূর্যের দক্ষিণায়নের সীমানিরূপক কল্পিত রেখা, Tropic of Capricorn, মকরক্রান্তি।

দক্ষিণায়ন

দক্ষিণায়ন [ dakṣiṇāẏana ] বি. ১. উত্তর দিকের অয়নান্তরেখা বা কর্কটক্রান্তি রেখা থেকে সূর্যের ক্রমশ দক্ষিণে যাওয়া; ২. সূর্যের উক্ত গমনকাল অর্থাত্ একুশে জুন থেকে বাইশে ডিসেম্বর পর্যন্ত সময়; ৩. উক্ত গমনপথ। [সং. দক্ষিণ + অয়ন]। দক্ষিণায়নান্তবৃত্ত বি. সূর্যের দক্ষিণায়নের সীমানিরূপক কল্পিত রেখা, Tropic of Capricorn, মকরক্রান্তি।

দগড়া

দগড়া [ dagaḍā ] বি. ১. চাবুক দিয়ে প্রহারের লম্বা দাগ; ২. দড়ির মতো লম্বা দাগ। [তু. হি. দগ্ড়া (=রাস্তা, দাগ)]।

দগড়

দগড় [ dagaḍ ] বি. ঢাকজাতীয় আনন্ধ রণবাদ্যবিশেষ, দামামা। [সং. দ্রগড়]।

দখিন

দখিন [ dakhina ] বি. দিক অর্থে দক্ষিণ -এর কোমল রূপ (‘দখিনে যাও চলে’: রবীন্দ্র)।

দক্ষিণী

দক্ষিণী [ dakṣiṇī ] বিণ. দক্ষিণদিক সংক্রান্ত বা দক্ষিণ দিকের (দক্ষিণী হাওয়া)। [সং. দক্ষিণ + ঈ]।

দক্ষিণাস্য

দক্ষিণাস্য [ dakṣiṇāsya ] বিণ. যার আস্য বা মুখ দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে মুখ করে রয়েছে এমন। [সং. দক্ষিণ + আস্য]।

দক্ষিণাবহ

দক্ষিণাবহ [ dakṣiṇābaha ] বি. দক্ষিণ দিক থেকে প্রবাহিত বায়ু, মলয়বায়ু। [সং. দক্ষিণ + আ + √ বহ্ + অ]।

দক্ষিণাবর্ত

দক্ষিণাবর্ত [ dakṣiṇābarta ] বিণ. ১. দক্ষিণ বা ডান দিকে পাক খেয়ে গেছে এমন (দক্ষিণাবর্ত শঙ্খ); ২. দক্ষিণ দিকে আবর্তবিশিষ্ট। ☐ বি. দক্ষিণাপথ। [সং. দক্ষিণ + আবর্ত]।