দন্তোদ্গম

দন্তোদ্গম [ dantōd-gama ] বি. মাঢ়ী ভেদ করে নতুন দাঁত বার হওয়া। [সং. দন্ত + উদ্গম]।

দন্তুর

দন্তুর [ dantura ] বিণ. দাঁতালো, বৃহত্ দন্তবিশিষ্ট; দেঁতো (দন্তুর হাসি)। [সং. দন্ত + উর]।

দন্তী

দন্তী [ dantī ] (-ন্তিন্) বিণ. দাঁতযুক্ত। ☐ বি. হাতি। [সং. দন্ত + ইন্]।

দনুজদলনী

দনুজদলনী বিণ. বি. (স্ত্রী.) অসুরবিনাশিনী দুর্গা।

দক্ষিণায়নান্তবৃত্ত

দক্ষিণায়নান্তবৃত্ত বি. সূর্যের দক্ষিণায়নের সীমানিরূপক কল্পিত রেখা, Tropic of Capricorn, মকরক্রান্তি।

দক্ষিণায়ন

দক্ষিণায়ন [ dakṣiṇāẏana ] বি. ১. উত্তর দিকের অয়নান্তরেখা বা কর্কটক্রান্তি রেখা থেকে সূর্যের ক্রমশ দক্ষিণে যাওয়া; ২. সূর্যের উক্ত গমনকাল অর্থাত্ একুশে জুন থেকে বাইশে ডিসেম্বর পর্যন্ত সময়; ৩. উক্ত গমনপথ। [সং. দক্ষিণ + অয়ন]। দক্ষিণায়নান্তবৃত্ত বি. সূর্যের দক্ষিণায়নের সীমানিরূপক কল্পিত রেখা, Tropic of Capricorn, মকরক্রান্তি।

দগড়া

দগড়া [ dagaḍā ] বি. ১. চাবুক দিয়ে প্রহারের লম্বা দাগ; ২. দড়ির মতো লম্বা দাগ। [তু. হি. দগ্ড়া (=রাস্তা, দাগ)]।

দগড়

দগড় [ dagaḍ ] বি. ঢাকজাতীয় আনন্ধ রণবাদ্যবিশেষ, দামামা। [সং. দ্রগড়]।

দখিন

দখিন [ dakhina ] বি. দিক অর্থে দক্ষিণ -এর কোমল রূপ (‘দখিনে যাও চলে’: রবীন্দ্র)।