দ দনুজ দনুজ [ danuja ] বি. (দনুর পুত্র বলে) অসুর, দৈত্য। [সং. দনু + √ জন্ + অ]। স্ত্রী. দনুজা। দনুজদলনী বিণ. বি. (স্ত্রী.) অসুরবিনাশিনী দুর্গা।
দ দধীচি দধীচ, দধীচি [ dadhīca, dadhīci ] বি. ১. পৌরাণিক মুনিবিশেষ-ইনি অসুর নিধনে সাহায্যের জন্য স্বীয় অস্হি দিয়ে বজ্র নির্মাণকল্পে স্বেচ্ছায় দেহত্যাগ করেছিলেন; ২. (আল.) অন্যের মঙ্গলের জন্য আত্মদানকারী পুরুষ। [সং. √ দধ্ + ঈচ, ঈচি]।
দ দধীচ দধীচ, দধীচি [ dadhīca, dadhīci ] বি. ১. পৌরাণিক মুনিবিশেষ-ইনি অসুর নিধনে সাহায্যের জন্য স্বীয় অস্হি দিয়ে বজ্র নির্মাণকল্পে স্বেচ্ছায় দেহত্যাগ করেছিলেন; ২. (আল.) অন্যের মঙ্গলের জন্য আত্মদানকারী পুরুষ। [সং. √ দধ্ + ঈচ, ঈচি]।
দ দণ্ডী দণ্ডী [ daṇḍī ] (-ণ্ডিন্) বিণ. দণ্ডধারী। ☐ বি. ১. রাজা; ২. সন্ন্যাসী; ৩. যম; ৪. সংস্কৃত সাহিত্যের প্রসিদ্ধ আলংকারিক ও লেখকবিশেষ। [সং. দণ্ড + ইন্]।