দ দমসম দমসম [ dama-sama ] বিণ. বি. অতিরিক্ত খাওয়ার ফলে পেট ফুলে শ্বাসরুদ্ধ কিংবা সেই অবস্হা (গুচ্ছের খেয়ে দমসম লাগছে)। [বাং. দম২ + সম (অনুকার)-তু. ফা. সমদম, ধ্বনি বিপর্যয়?]।
দ দমদমা দমদমা [ dama-damā ] বি. চাঁদমারি হিসাবে প্রস্তুত অর্থাত্ বন্দুক ইত্যাদির নিশানা বা টিপ অভ্যাস করার জন্য নির্মিত মাটির ঢিপি। [আ. দম্দমহ্]।
দ দবিরখাস দবিরখাস [ dabira-khāsa ] বি. একান্ত বা নিজস্ব সহকারী বা সচিব, প্রাইভেট সেক্রেটারি। [আ. দবীর-ই-খাস]।
দ দবদবা দবদবা [ daba-dabā ] বি. ১. তেজ, পরাক্রম; ২. জাঁকজমক, ঠাট (অবস্হা পড়তি, কিন্তু দবদবা এতটুকু কমেনি)। [আ. দব্দবহ্]।
দ দফাদার দফাদার [ daphā-dāra ] বি. ১. মজুর চৌকিদার প্রভৃতির সর্দার; ২. অশ্বারোহী সৈন্যদলের নায়ক। [আ. দফাহ্দার]।
দ দন্ত্য দন্ত্য [ dantya ] বিণ. ১. দাঁতসম্বন্ধীয়; ২. দাঁতের সাহায্যে উচ্চারিত (দন্ত্য ধ্বনি)। [সং. দন্ত + য]।