দরুদ

দরুদ, (বর্জি.) দরূদ [ daruda, darūda ] বি. মহাপুরুষদের প্রতি মুসলমানদের সসম্ভ্রম প্রণতিবিশেষ। [ফা. দরূদ]। দরুদপাঠ বি. জপ।

দরিয়া

দরিয়া [ dariẏā ] বি. ১. বড় নদী (‘অকুল দরিয়ার বুঝি কুল নাই রে’); ২. সমুদ্র। [ফা. দর্ইয়া]।

দরমাহা

দরমাহা [ dara-māhā ] বি. মাসিক বেতন, মাইনে। [ফা. দরম্হ্]।

দরমা

দরমা [ daramā ] বি. বাঁশের চাঁচারি দিয়ে প্রস্তুত আচ্ছাদন, টাটি, চাঁচ (দরমা দিয়ে তৈরি বেড়া)। [দেশি]।

দরবেশ

দরবেশ [ darabēśa ] বি. ১. মুসলমান সন্ন্যাসী, ফকির; ২. বোঁদে দিয়ে তৈরি মিঠাইবিশেষ। [ফা. দরবেশ]।

দরদিয়া

দরদি, (কাব্যে) দরদিয়া [ daradi, daradiẏā ] বিণ. বি. সমব্যথী; মরমি। [বাং. দরদ২ + ই]।

দমসানো

দমসানো [ damasānō ] বি. ক্রি. দমাস দমাস শব্দ করে চলা বা প্রহার দেওয়া। [দেশি-ধ্বন্যা.]।

দমবাজ

দমবাজ [ dama-bāja ] বিণ. প্রতারক, ধাপ্পাবাজ। [ফা দম্বাজ]।

দমননীতি

দমননীতি [ damana-nīti ] বি. অন্যকে পীড়ন করার নীতি; অন্যের মতকে সম্পূর্ণ দমন করার স্বৈরাচারী নীতি; পীড়ন। [সং. দমন + নীতি]।