দশানন

দশানন [ daśānana ] বি. (দশটি মস্তকবিশিষ্ট) রাক্ষসরাজ রাবণ। [সং. দশ + আনন]।

দরদি

দরদি, (কাব্যে) দরদিয়া [ daradi, daradiẏā ] বিণ. বি. সমব্যথী; মরমি। [বাং. দরদ২ + ই]।

দরপরদা

দরপরদা [ dara-paradā ] বি. বড় ও দীর্ঘ পরদা, যা দিয়ে ঘরের কোনো অংশ আড়াল করা হয়। [ফা. দর্পরদাহ্]।

দরজি

দরজি [ daraji ] বি. কাপড় সেলাই করা বা পোশাক তৈরি করা যার পেশা, সূচিকর্মজীবী। [ফা. দরজী]।

দরজা

দরজা [ darajā ] বি. ঘরে প্রবেশের এবং ঘর থেকে বাইরে যাবার জন্য পাল্লাযুক্ত পথ, দুয়ার, কপাট। [ফা. দর্ওয়াজহ্]।

দলমাদল

দলমাদল [ dala-mādala ] বি. বিষ্ণুপুরের সুবিখ্যাত ঐতিহাসিক কামান। [< সং. দলমর্দন?]।

দলদলে

দলদলে [ dala-dalē ] বিণ. অতিরিক্ত নরম, কাদার মতো নরম (দলদলে ভাত)। [দেশি]।

দর্শয়িতা

দর্শয়িতা [ darśaẏitā ] (-তৃ) বিণ. প্রদর্শক, যে দেখায়; প্রকাশক। [সং. √ দৃশ্ + ণিচ্ + তৃ]।

দর্শক

দর্শক [ darśaka ] বি. বিণ. ১. দর্শনকারী, যে দেখে; ২. তত্ত্বাবধায়ক, পরিদর্শনকারী। [সং. √ দৃশ্ + অক]; ৩. যে দেখায়, প্রদর্শক। [সং. √ দর্শি (√ দৃশ্ + ণিচ্) + অক]।

দরুন

দরুন [ daruna ] অব্য. অনু. জন্য, হেতু, নিমিত্ত (অসুস্হতার দরুন)। [ফা. দরুন্]।