দস্তবদস্ত

দস্তবদস্ত [ dasta-badasta ] ক্রি-বিণ. (আদা.) হাতে হাতে। [ফা. দস্তবদস্ত]।

দস্তক

দস্তক [ dastaka ] বি. ১. সমন, পরওয়ানা; ২. গ্রেপ্তারি পরওয়ানা; ৩. অনুমতিপত্র; ৪. আদেশপত্র, ফরমান। [ফা. দস্তক]।

দষ্ট

দষ্ট [ daṣṭa ] বিণ. ১. দংশন করা বা কামড়ানো হয়েছে এমন, দংশিত (সর্পদষ্ট); ২. দাঁতের সাহায্যে বিদীর্ণ, ছিন্ন (কীটদষ্ট) [সং. √ দন্শ্ + ত]।

দশোপচার

দশোপচার [ daśōpa-cāra ] বি. দশরকম উপচার বা পূজার উপকরণ। [সং. দশ + উপচার]।

দশেরা

দশেরা [ daśērā ] বি. দশহরা; বিজয়া দশমীর উত্সব। [হি. দসেরা]।

দশি

দশি [ daśi ] বি. ১. কাপড়ের ঝালর বা ছিলা; ২. ছেঁড়া পাড়, ফালি বা সুতো। [সং. দশা (বস্ত্রপ্রান্ত) + বাং. ই]।

দশাহ

দশাহ [ daśāha ] বি. ১. দশ দিন; ২. দশ দিনব্যাপী উত্সব। ☐ বিণ. ১. দশ দিনব্যাপী; ২. দশম দিনে অনুষ্ঠেয় (দশাহকৃত)। [সং. দশ + অহন্]।

দশাসই

দশাসই [ daśā-si ] বিণ. লম্বাচওড়া, যেমন লম্বা তেমনি চওড়া বা স্বাস্হ্যবান (দশাসই চেহারা)। [সং. দশা + ফা. সই]।

দশাশ্ব

দশাশ্ব [ daśāśba ] বি. (দশ অশ্ববাহিত রথে আরোহণ করেন বলে) চন্দ্রদেব, চন্দ্র।

দশাবতার

দশাবতার [ daśābatāra ] বি. মত্স্য কূর্ম বরাহ নৃসিংহ বামন পরশুরাম রামচন্দ্র বলরাম বুদ্ধ কল্কি-বিষ্ণুর এই দশ অবতার বা মূর্তি। [সং. দশ + অবতার]।