দ দিবস দিবস [ dibasa ] বি. ১. দিনমান, দিনভাগ (দিবসরজনী); ২. দিন, দিন ও রাত্রি (বহু দিবস কেটেছে). [সং. √ দিব্ + অস]।
দ দিনানুদিন দিনানুদিন [ dinānudina ] ক্রি-বিণ. প্রতিদিন; দিনের পর দিন। ☐ বি. (কাব্যে) দৈনন্দিনতা (‘ওরা হেঁটে যায়….. দিনানুদিনের আলপথে’: শ. ঘো.)। [সং. দিন + অনুদিন]।
দ দারচিনি দারচিনি [ dāra-cini ] বি. মশলারূপে ব্যবহৃত গাছবিশেষের সুগন্ধযুক্ত ও মিষ্টি স্বাদের ছাল। [ফা. দারচীনা]।
দ দায়িক দায়িক [ dāẏika ] বিণ. ১. দায়ী (তার দুর্ভাগ্যের জন্য আমি দায়িক নই); ২. ঋণগ্রস্ত, খাতক; ৩. জিম্মাদার। [বাং. দায়ী১ + ক (স্বার্থে)]।
দ দাপ দাপ [ dāpa ] বি. ১. অহংকার, গর্ব; ২. দাপট (গ্রীষ্মের দাপ); ৩. দবদবা, প্রভাব (পায়ের দাপে মাটি কাঁপে)। [< সং. দর্প]।