দীপান্বিতা

দীপান্বিতা [ dīpānbitā ] বি. (স্ত্রী.) ১. দেওয়ালি উত্সব; ২. কার্তিকী অমাবস্যা-যেদিন রাত্রে বাঙালিরা কালীপুজো এবং অবাঙালিরা গৃহে আলোকসজ্জা করে। ☐ বিণ. (স্ত্রী.) আলোকযুক্তা (দীপান্বিতা নগরী)। [সং. দীপ + অন্বিত + আ. (স্ত্রী.)]।

দুর্বাক্য

দুর্বাক্য [ durbākya ] বি. ১. কটু কথা, অশিষ্ট কথা; ২. গালি। [সং. দুর্ + বাক্য]।

দীপিত

দীপিত [ dīpita ] বিণ. ১. প্রজ্বালিত, জ্বালা হয়েছে এমন; ২. উদ্ভাসিত, আলোকিত; ৩. প্রকাশিত; ৪. উদ্দীপিত, উত্তেজিত। [সং. √ দীপ্ + ণিচ্ + ত]।

দীপোৎসব

দীপোত্সব [ dīpōtsaba ] বি. প্রদীপের আলোয় গৃহাদি আলোকিত বা সজ্জিত করার উত্সব, দেওয়ালি, দীপান্বিতা। [সং. দীপ + উত্সব]।

দীপক

দীপক [ dīpaka ] বিণ. ১. শোভাকর, দীপ্তিদায়ক; ২. প্রজ্বালক; ৩. উদ্দীপক, উত্তেজক; ৪. প্রকাশক, প্রকাশিত করে এমন। ☐ বি. ১. প্রদীপ (রঘুকুলদীপক); ২. সংগীতের রাগবিশেষ। [সং. √ দীপ্ + অক]।

দীধিতি

দীধিতি [ dīdhiti ] বি. ১. কিরণ, আলোক; ২. ন্যায়গ্রন্হবিশেষ। [সং. √ দীধী + তি]।

দীক্ষণীয়

দীক্ষণীয় [ dīkṣaṇīẏa ] বিণ. দীক্ষাদানের যোগ্য, দীক্ষার যোগ্য। [সং. √ দীক্ষ্ + অনীয়]।

দীক্ষক

দীক্ষক [ dīkṣaka ] বিণ. ১. দীক্ষাদানকারী; ২. গুরু, শিক্ষক। [সং. √ দীক্ষ্ + অক]।

দিবস

দিবস [ dibasa ] বি. ১. দিনমান, দিনভাগ (দিবসরজনী); ২. দিন, দিন ও রাত্রি (বহু দিবস কেটেছে). [সং. √ দিব্ + অস]।

দিনেশ

দিনেশ [ dinēśa ] বি. সূর্য। [সং. দিন + ঈশ]।