দুর্বিনীত

দুর্বিনীত [ durbinīta ] বিণ. ১. অবিনয়ী, উদ্ধত; ২. অশিষ্ট, অভদ্র। [সং. দুর্ + বিনীত]।

দুর্বিগাহ

দুর্বিগাহ [ durbigāha ] বিণ. দুর্বোধ্য, দুর্জ্ঞেয়, যার মর্ম বা তত্ত্ব বোঝা যায় না এমন, দুরবগাহ। [সং. দুর্ + বি + √ গাহ্ + অ]।

দুর্বিজ্ঞেয়

দুর্বিজ্ঞেয় [ durbijñēẏa ] বিণ. দুর্জ্ঞেয়, দুর্বোধ্য। [সং. দুর্ + বি + √ জ্ঞা + য]।

দুর্বচন

দুর্বচন [ durbacana ] বি. ১. কটু কথা, অশিষ্ট বা উদ্ধত কথা; ২. গালি। ☐ বিণ. কটুভাষী, অপ্রিয়ভাষী, উদ্ধত বা অশিষ্ট কথা বলে এমন। [সং. দুর্ + বচন]।

দুর্বৎসর

দুর্বত্সর [ durbatsara ] বি. ১. অশুভ বা মন্দ বত্সর; ২. অজন্মা বা আকালের বত্সর, যে বত্সর ভালো ফসল হয় না। [সং. দুর্ + বত্সর]।

দুর্বলতা

দুর্বলতা [ durbalatā ] বি. ১. বল বা শক্তির অভাব; ২. ক্ষীণতা, মৃদুতা; ৩. রুগ্ণভাব; ৪. পক্ষপাত, আসক্তি (আমার প্রতি তাঁর একটা দুর্বলতা আছে)। [সং. দুর্ + বল + তা]।

দুর্বাক

দুর্বাক [ durbāka ] (-বাক্) বিণ. কটুভাষী বা অপ্রিয়ভাষী, কটু কথা বলে এমন। [সং. দুর্ + বাচ্]।

দুর্বার্তা

দুর্বার্তা [ durbārtā ] বি. খারাপ খবর, দুঃসংবাদ। [সং. দুর্ + বার্তা]।

দুর্বার

দুর্বার [ durbāra ] বিণ. নিবারণ করা বা বাধা দেওয়া শক্ত এমন, প্রতিরোধ করা শক্ত এমন, দুর্নিবার, দুর্দমনীয় (‘দুর্বার স্রোতে এল কোথা হতে’: রবীন্দ্র)। [সং. দুর্ + √ বৃ + ণিচ্ + অ]।

দুর্বাচ্য

দুর্বাচ্য [ durbācya ] বিণ. ১. অকথ্য; ২. দুরুচ্চার্য (দুর্বাচ্য শব্দ)। ☐ বি. ১. অপ্রিয় কথা; ২. অপবাদ, নিন্দা। [সং. দুর্ + বাচ্য]।