দ দামোদর দামোদর [ dāmōdara ] বি. ১. (শৈশবে দুরন্তপনার জন্য যশোদা উদরে অর্থাত্ কোমরে দাম বা দড়ি বেঁধে রাখতেন বলে) শ্রীকৃষ্ণ; ২. বিষ্ণু; ৩. পশ্চিমবঙ্গের নদীবিশেষ। [সং. দামন্ + উদর]।
দ দাম্পত্য দাম্পত্য [ dāmpatya ] বিণ. দম্পতিবিষয়ক। ☐ বি. ১. দম্পতির অবস্হা; ২. স্বামী-স্ত্রীর সম্পর্ক। [সং. দম্পতি + য]।
দ দামিনী দামিনী [ dāminī ] বি. (স্ত্রী.) বিদ্যুত্ (‘দিশি দিশি সচকিত, দামিনী চমকিত’: রবীন্দ্র)। [সং. দামন্ + ইন্ + ঈ (স্ত্রী)]।
দ দামড়া দামড়া [ dāmaḍā ] বি. ১. ছিন্নমুষ্ক ষণ্ড, মুষ্কহীন ষাঁড়; ২. বলদ; ৩. শিশু বৃষ। [< সং. দম্য (বাছুর)]।
দ দাপট দাপট [ dāpaṭa ] বি. ১. তেজ, প্রচণ্ডতা, তীব্রতা (গ্রীষ্মের দাপট); ২. দর্পোদ্ধত স্বভাব, পরাক্রম (জমিদারের দাপট)। [বাং. দাপ + ট]।
দ দাপ দাপ [ dāpa ] বি. ১. অহংকার, গর্ব; ২. দাপট (গ্রীষ্মের দাপ); ৩. দবদবা, প্রভাব (পায়ের দাপে মাটি কাঁপে)। [< সং. দর্প]।