দ দাদুর দাদুর [ dādura ] বি. (সচ. কাব্যে) ভেক, ব্যাং। [সং. দর্দরি]। দাদুরি, (বর্জি.) দাদুরী বি. (স্ত্রী.) স্ত্রী ব্যাং (‘মত্ত দাদুরী, ডাকে ডাহুকী’: বিদ্যা.)।
দ দাদুপন্হী দাদুপন্হী [ dādu-panhī ] বি. ভক্ত দাদু-র মতাবলম্বী বৈষ্ণব ধর্মসম্প্রদায়বিশেষ। [বাং. দাদু + পন্হী]।
দ দাদখানি দাদখানি [ dāda-khāni ] বি. (বাংলার সুলতান দাউদ খানের নামে প্রচলিত) অত্যুত্কৃষ্ট চালবিশেষ। [দাউদখান > দাদখান + বাং. ই]।
দ দাত্যূহ দাত্যূহ [ dātyūha ] বি. ১. ডাহুক বা ডাক পাখি; ২. চাতক। [সং. দাতি (√ দা + ক্তিন্) + √ ঊহ্ + অ]।