দগ্ধ
দগ্ধ [ dagdha ] বিণ. ১. পোড়া, পুড়ে গেছে এমন (দগ্ধ কাঠ); ২. আগুনের তাপে ঝলসানো হয়েছে এমন (দগ্ধ মাংস); ৩. আগুনে ঝলসে গেছে এমন (দগ্ধ হাত); ৪. উত্তপ্ত (দগ্ধ লোহা); ৫. (আল.) যন্ত্রণাগ্রস্ত, সন্তপ্ত (দগ্ধ হৃদয়, দগ্ধ চিত্ত); ৬. (আল.) হতভাগ্য (দগ্ধ কপাল)। [সং. √ দহ্ + ত]। দগ্ধিকা বি. পোড়া ভাত। দগ্ধীকৃত বিণ. দগ্ধ করা হয়েছে এমন। দগ্ধীভূত বিণ. পুড়ে গেছে এমন।
দীপান্বিতা
দীপান্বিতা [ dīpānbitā ] বি. (স্ত্রী.) ১. দেওয়ালি উত্সব; ২. কার্তিকী অমাবস্যা-যেদিন রাত্রে বাঙালিরা কালীপুজো এবং অবাঙালিরা গৃহে আলোকসজ্জা করে। ☐ বিণ. (স্ত্রী.) আলোকযুক্তা (দীপান্বিতা নগরী)। [সং. দীপ + অন্বিত + আ. (স্ত্রী.)]।