দগদগ

দগদগ [ daga-daga ] অব্য. বি. জ্বলন, প্রজ্বলিত আগুনের ভাব; জ্বালাময় ও আগুনের মতো লালচে ক্ষতের ভাব (ঘা দগদগ করছে)। [দেশি]। দগদগানি, দগদগি বি. জ্বলুনি, পোড়ানি, জ্বালা (‘হিয়া দগদগি পরাণ পুড়নি’: চণ্ডী.)। দগদগে বিণ. দগদগ করছে এমন, জ্বলছে এমন (দগদগে ঘা)।

দগদগে

দগদগে বিণ. দগদগ করছে এমন, জ্বলছে এমন (দগদগে ঘা)।

দঙ্গল

দঙ্গল [ daṅgala ] বি. ১. দল (এক দঙ্গল ছেলে); ২. ভিড়; ৩. কুস্তি। [ফা. দংগল]। দঙ্গলে দঙ্গলে ক্রি-বিণ. দলে দলে।

দজ্জাল

দজ্জাল [ dajjāla ] বিণ. ১. অবাধ্য বা দুর্দান্ত; ২. ঝগড়াটে (দজ্জাল মেয়ে); ৩. দুষ্ট। [আ. দজ্জাল]।

দগ্ধ

দগ্ধ [ dagdha ] বিণ. ১. পোড়া, পুড়ে গেছে এমন (দগ্ধ কাঠ); ২. আগুনের তাপে ঝলসানো হয়েছে এমন (দগ্ধ মাংস); ৩. আগুনে ঝলসে গেছে এমন (দগ্ধ হাত); ৪. উত্তপ্ত (দগ্ধ লোহা); ৫. (আল.) যন্ত্রণাগ্রস্ত, সন্তপ্ত (দগ্ধ হৃদয়, দগ্ধ চিত্ত); ৬. (আল.) হতভাগ্য (দগ্ধ কপাল)। [সং. √ দহ্ + ত]। দগ্ধিকা বি. পোড়া ভাত। দগ্ধীকৃত বিণ. দগ্ধ করা হয়েছে এমন। দগ্ধীভূত বিণ. পুড়ে গেছে এমন।

দখলিদার

দখলকার, দখলদার, দখলিকার, দখলিদার বিণ. (সম্পত্তি) দখল করে আছে এমন, অধিকারী (‘দখলিকার স্বত্বে’: সু.রা.)।