দর্দুর

দর্দুর [ dardura ] বি. ১. ভেক, ব্যাং; ২. মেঘ; ৩. দাক্ষিণাত্যের পর্বতবিশেষ। [সং. √ দৃ + উর]।

দয়িতা

দয়িতা বিণ. বি. স্ত্রী. দয়িত।

দয়িত

দয়িত [ daẏita ] বিণ. প্রেমের পাত্র, প্রিয়। ☐ বি. ১. প্রণয়ী; ২. প্রিয়জন; ৩. পতি। [সং. √ দয়্ (=অভিলাষ) + ত]। বিণ. বি. স্ত্রী. দয়িতা।

দমাস

দমাস [ damāsa ] বি. ভারী জিনিস শক্ত ভূমির উপর ফেলার বা দরজা-জানালা জোরে বন্ধ করার আওয়াজ (বস্তাটা দমাস করে ফেলল, দরজাটা দমাস করে বন্ধ করল)। [ধ্বন্যা.]।

দণ্ডকারণ্য

দণ্ডকারণ্য [ daṇḍakāraṇya ] বি. (পুরাণে বর্ণিত) নর্মদা ও গোদাবরী নদীর তীরবর্তী দণ্ডক রাজার রাজ্য যা ঋষিশাপে অরণ্যে পরিণত হয়েছিল; বর্তমানে যে অঞ্চল উদ্বাস্তুপুনর্বাসনের জন্য নির্দিষ্ট। [সং. দণ্ড + অরণ্য]।

দণ্ডকাক

দণ্ডকাক [ daṇḍa-kāka ] বি. দাঁড়কাক। [সং. দণ্ড + কাক]।

দণ্ডকলস

দণ্ডকলস [ daṇḍa-kalasa ] বি. ওষধি গাছবিশেষ। [তু. সং. দণ্ডোত্পল]।

দড়াম

দড়াম [ daḍ়āma ] অব্য. বি. ১. কঠিন পদার্থের উপর ব়ড় ও ভারী জিনিসের পতনের শব্দ; ২. হঠাত্ দরজা খুলে ফেলার বা বন্ধ করার শব্দ; ৩. বন্দুক ছোড়ার শব্দ। [ধ্বন্যা.]।

দগদগি

দগদগানি, দগদগি বি. জ্বলুনি, পোড়ানি, জ্বালা (‘হিয়া দগদগি পরাণ পুড়নি’: চণ্ডী.)।

দগদগানি

দগদগানি, দগদগি বি. জ্বলুনি, পোড়ানি, জ্বালা (‘হিয়া দগদগি পরাণ পুড়নি’: চণ্ডী.)।