দ্রুম

দ্রুম [ druma ] বি. বৃক্ষ, গাছ (‘দ্রুমদলশোভিনীম্’: ব.চ.)। [সং. √ দ্রু (=ঊর্ধ্বগতি) + ম]। দ্রুমরাজ বি. বড় গাছ, মহাদ্রুম, মহীরুহ।

দ্রোহিতা

দ্রোহিতা বি. দ্রোহের ভাব বা কাজ, শত্রুতা।

দ্রোহ

দ্রোহ [ drōha ] বি. ১. (পৃথক শব্দ হিসাবে সচ. কাব্যে) শত্রুতা (‘উচ্ছৃঙ্খলা স্বৈরিণীর দ্রোহে’: সু.দ.); ২. (পরপদে) অন্যের অনিষ্টচিন্তা বা অনিষ্টাচরণ বা শত্রুতা (রাজদ্রোহ, সমাজদ্রোহ)। [সং. √ দ্রুহ্ + অ]। দ্রোহিতা বি. দ্রোহের ভাব বা কাজ, শত্রুতা। দ্রোহী (-হিন্) বিণ. দ্রোহকারী।

দ্রুতি

দ্রুতি [ druti ] বি. ১. দ্রুততা, ক্ষিপ্রতা; ২. বেগ, গতিময়তা। [সং. √ দ্রু + তি]।

দ্রৌণি

দ্রৌণি [ drauṇi ] বি. দ্রোণপুত্র অশ্বত্থামা। [সং. দ্রোণ + ই (অপত্যার্থে)]।

দ্রৌপদী

দ্রৌপদী [ draupadī ] বি. (মহাভারতে) পঞ্চপাণ্ডবের পত্নী এবং রাজা দ্রুপদের কন্যা। [সং. দ্রুপদ + অ + ঈ]।

দ্রৌহিক

দ্রৌহিক [ drauhika ] বিণ. ১. শত্রুতা বা অনিষ্টাচরণ সম্বন্ধীয়; ২. শত্রুতার যোগ্য। [সং. দ্রোহ + ইক]।

দর্পণ

দর্পণ [ darpaṇa ] বি. দেহের প্রতিবিম্ব দেখার জন্য ব্যবহৃত পালিশ-করা ধাতুফলকবিশেষ; স্বচ্ছ কাচের ফলকবিশেষ, আয়না, আরশি, মুকুর। [সং. √ দৃপ্ (=হৃষ্ট করা) + অন]।