দ্রঢ়ীয়ান

দ্রঢ়ীয়ান, [ draḍhīẏāna, ] (বর্জি.) দ্রঢ়ীয়ান্ (-য়স্) বিণ. দৃঢ়তর। [সং. দৃঢ় + ঈয়স্]। স্ত্রী. দ্রঢ়ীয়সী।

দ্রষ্টা

দ্রষ্টা [ draṣṭā ] (-ষ্টৃ) বিণ.বি. ১. দর্শনকারী (মন্ত্রদ্রষ্টা ঋষি); ২. সাক্ষী; ৩. গভীর অর্ন্তদৃষ্টিসম্পন্ন (রবীন্দ্রনাথ কেবল কবিই নন, দ্রষ্টাও); ৪. সত্যদৃষ্টি বা অর্ন্তদৃষ্টিসম্পন্ন বিচারক। [সং. √ দৃশ্ + তৃ]।

দ্রষ্টব্য

দ্রষ্টব্য [ draṣṭabya ] বিণ. ১. দর্শনীয়, দেখার বা বিবেচনার যোগ্য; ২. কোনো বিষয় উপলব্ধি করার জন্য অধ্যয়নযোগ্য, জ্ঞাতব্য, বিবেচ্য। [সং. √ দৃশ্ + তব্য]।

দ্রাক্ষারস

দ্রাক্ষারস বি. ১. আঙুরের রস; ২. আঙুরের রসে প্রস্তুত মদ।

দ্রাক্ষা

দ্রাক্ষা [ drākṣā ] বি. আঙুর ফল বা আঙুর লতা। [সং. √ দ্রাক্ষি + অ + আ]। দ্রাক্ষারস বি. ১. আঙুরের রস; ২. আঙুরের রসে প্রস্তুত মদ।

দ্রাব্য

দ্রাব্য [ drābya ] বিণ. দ্রবণীয়, গলানোর যোগ্য বা গলানো যায় এমন (অদ্রাব্য পদার্থ)। [সং. √ দ্রাবি (√ দ্রু + ণিচ্) + য]।

দ্রোণী

দ্রোণি, দ্রোণী [ drōṇi, drōṇī ] বি. ১. ছোট নৌকাবিশেষ, ডোঙা; ২. জলসেচনী, দুনি; ৩. কলসি; ৪. দুই পর্বতের মধ্যবর্তী নিম্নভূমি। [সং. √ দ্রু + নি, নী]।

দ্রোণি

দ্রোণি, দ্রোণী [ drōṇi, drōṇī ] বি. ১. ছোট নৌকাবিশেষ, ডোঙা; ২. জলসেচনী, দুনি; ৩. কলসি; ৪. দুই পর্বতের মধ্যবর্তী নিম্নভূমি। [সং. √ দ্রু + নি, নী]।