দ দ্বৈরাজ্য দ্বৈরাজ্য [ dbairājya ] বি. ১. দ্বৈতশাসনাধিন রাজ্য; ২. দ্বৈতশাসন, dyarchy. [সং. দ্বিরাজ + য]।
দ দ্ব্যক্ষর দ্ব্যক্ষর [ dbyakṣara ] বিণ. দুই অক্ষরযুক্ত বা দুই বর্ণযুক্ত। ☐ বি. দুই অক্ষরযুক্ত মন্ত্রবিশেষ। [সং. দ্বি + অক্ষর]।
দ দ্ব্যাহিক দ্ব্যাহিক [ dbyāhika ] বিণ. ১. দুইদিন ব্যাপী; ২. দুইদিন অন্তর ঘটে এমন। [সং. দ্ব্যহ + ইক]।
দ দ্রঢ়িষ্ঠ দ্রঢ়িষ্ঠ [ draḍhiṣṭha ] বিণ. ১. দৃঢ়তম; ২. অত্যন্ত দৃঢ়। [সং. দৃঢ় + ইষ্ঠ]। স্ত্রী. দ্রঢ়িষ্ঠা।
দ দ্যোতনা দ্যোতনা [ dyōtanā ] বি. ১. ইঙ্গিত, ব্যঞ্জনা; ২. প্রকাশ। [সং. √ দ্যুত্ + অন + আ]। দ্যোতনাময় বিণ. ব্যঞ্জনাময়, ইঙ্গিতময়।
দ দ্যোতক দ্যোতক [ dyōtaka ] বিণ. ১. সূচক; ব্যঞ্জক, পরিচায়ক, প্রকাশক (ব্যক্তিত্বের দ্যোতক); ২. উদ্বোধক। [সং. √ দ্যুত্ + অক]।