দ দড়াম দড়াম [ daḍ়āma ] অব্য. বি. ১. কঠিন পদার্থের উপর ব়ড় ও ভারী জিনিসের পতনের শব্দ; ২. হঠাত্ দরজা খুলে ফেলার বা বন্ধ করার শব্দ; ৩. বন্দুক ছোড়ার শব্দ। [ধ্বন্যা.]।
দ দগদগ দগদগ [ daga-daga ] অব্য. বি. জ্বলন, প্রজ্বলিত আগুনের ভাব; জ্বালাময় ও আগুনের মতো লালচে ক্ষতের ভাব (ঘা দগদগ করছে)। [দেশি]। দগদগানি, দগদগি বি. জ্বলুনি, পোড়ানি, জ্বালা (‘হিয়া দগদগি পরাণ পুড়নি’: চণ্ডী.)। দগদগে বিণ. দগদগ করছে এমন, জ্বলছে এমন (দগদগে ঘা)।
দ দর্পণ দর্পণ [ darpaṇa ] বি. দেহের প্রতিবিম্ব দেখার জন্য ব্যবহৃত পালিশ-করা ধাতুফলকবিশেষ; স্বচ্ছ কাচের ফলকবিশেষ, আয়না, আরশি, মুকুর। [সং. √ দৃপ্ (=হৃষ্ট করা) + অন]।
দ দয়িত দয়িত [ daẏita ] বিণ. প্রেমের পাত্র, প্রিয়। ☐ বি. ১. প্রণয়ী; ২. প্রিয়জন; ৩. পতি। [সং. √ দয়্ (=অভিলাষ) + ত]। বিণ. বি. স্ত্রী. দয়িতা।
দ দমাস দমাস [ damāsa ] বি. ভারী জিনিস শক্ত ভূমির উপর ফেলার বা দরজা-জানালা জোরে বন্ধ করার আওয়াজ (বস্তাটা দমাস করে ফেলল, দরজাটা দমাস করে বন্ধ করল)। [ধ্বন্যা.]।