দ্রষ্টব্য

দ্রষ্টব্য [ draṣṭabya ] বিণ. ১. দর্শনীয়, দেখার বা বিবেচনার যোগ্য; ২. কোনো বিষয় উপলব্ধি করার জন্য অধ্যয়নযোগ্য, জ্ঞাতব্য, বিবেচ্য। [সং. √ দৃশ্ + তব্য]।

দ্বৈরাজ্য

দ্বৈরাজ্য [ dbairājya ] বি. ১. দ্বৈতশাসনাধিন রাজ্য; ২. দ্বৈতশাসন, dyarchy. [সং. দ্বিরাজ + য]।

দ্ব্যণুক

দ্ব্যণুক [ dbyaṇuka ] বিণ. দুই অণুর সমবায়ে উত্পন্ন। [সং. দ্বি + অণু + ক]।

দ্ব্যক্ষর

দ্ব্যক্ষর [ dbyakṣara ] বিণ. দুই অক্ষরযুক্ত বা দুই বর্ণযুক্ত। ☐ বি. দুই অক্ষরযুক্ত মন্ত্রবিশেষ। [সং. দ্বি + অক্ষর]।

দ্রোণি

দ্রোণি, দ্রোণী [ drōṇi, drōṇī ] বি. ১. ছোট নৌকাবিশেষ, ডোঙা; ২. জলসেচনী, দুনি; ৩. কলসি; ৪. দুই পর্বতের মধ্যবর্তী নিম্নভূমি। [সং. √ দ্রু + নি, নী]।

দ্রুম

দ্রুম [ druma ] বি. বৃক্ষ, গাছ (‘দ্রুমদলশোভিনীম্’: ব.চ.)। [সং. √ দ্রু (=ঊর্ধ্বগতি) + ম]। দ্রুমরাজ বি. বড় গাছ, মহাদ্রুম, মহীরুহ।

দ্রোহিতা

দ্রোহিতা বি. দ্রোহের ভাব বা কাজ, শত্রুতা।

দ্রোহ

দ্রোহ [ drōha ] বি. ১. (পৃথক শব্দ হিসাবে সচ. কাব্যে) শত্রুতা (‘উচ্ছৃঙ্খলা স্বৈরিণীর দ্রোহে’: সু.দ.); ২. (পরপদে) অন্যের অনিষ্টচিন্তা বা অনিষ্টাচরণ বা শত্রুতা (রাজদ্রোহ, সমাজদ্রোহ)। [সং. √ দ্রুহ্ + অ]। দ্রোহিতা বি. দ্রোহের ভাব বা কাজ, শত্রুতা। দ্রোহী (-হিন্) বিণ. দ্রোহকারী।