দশহরা

দশহরা বি. 1 জ্যৈষ্ঠ মাসের শুক্লা দশমী, গঙ্গার মর্ত্যে বা পৃথিবীতে অবতরণের দিন; 2 বিজয়া দশমী।

দশচক্রে ভগবান ভূত

দশচক্রে ভগবান ভূত — দশ জনের অর্থাত্ নানাজনের চক্রান্তে অসম্ভবও সম্ভব হয়-এইরকম চক্রান্তের ফলেই ভগবান নামে ব্যক্তি ভূত বলে পরিগণিত হয়েছিল।

দশচক্র

দশচক্র বি. বহুজনের ষড়যন্ত্র বা কুমন্ত্রণা।

দশগুণ

দশগুণ বিণ. ক্রি-বিণ. দশবার গুণ করা হয়েছে এমন; (আল.) বহুগুণ (দশগুণ বেশি শীত)।

দশকোষী

দশকোষী বি. কীর্তনগানের তালবিশেষ।

দশকর্ম-ভাণ্ডার

দশকর্ম-ভাণ্ডার বি. যে-দোকানে দশকর্মসংক্রান্ত উপকরণগুলি পাওয়া যায়।

দশকর্ম

দশকর্ম বি. হিন্দুদের দশরকম সংস্কার, যথা গর্ভাধান পুংসবন সীমন্তোন্নয়ন জাতকর্ম নামকরণ অন্নপ্রাশন চূড়াকরণ উপনয়ন সমাবর্তন ও বিবাহ।

দশ কথা

দশ কথা বি. 1অনেক কথা; কথা-কথান্তর; 2 নানা কটু কথা (দশ কথা শুনিয়ে দিল)।

দশক

দশক বি. 1 একাধিক অঙ্কযুক্ত সংখ্যার ডানদিক থেকে দ্বিতীয় অঙ্ক যেমন-123 এর 2, 35 এর 3; 2 দশটি বস্তু বিষয় বা প্রাণীর সমষ্টি; 3 প্রত্যেক শতাব্দীর শুরু থেকে গণনা করে প্রতি দশ বছর (তৃতীয় দশক, এই শতাব্দীর শেষ দশক)।