দশ

দশ [ daśa ] (-শন্) বি. 1 ১০ সংখ্যা; 2 (আল.) জনসাধারণ (দেশ ও দশ, ‘দশে মিলি করি কাজ’); 3 বিশিষ্ট মানুষজন (দশের একজন)। ☐ বিণ. 1 সংখ্যক (দশ হাত, দশবার)। [সং. দশন্]। দশক বি. 1 একাধিক অঙ্কযুক্ত সংখ্যার ডানদিক থেকে দ্বিতীয় অঙ্ক যেমন-123 এর 2, 35 এর 3; 2 দশটি বস্তু বিষয় বা প্রাণীর সমষ্টি; 3 প্রত্যেক শতাব্দীর শুরু থেকে গণনা করে প্রতি দশ বছর (তৃতীয় দশক, এই শতাব্দীর শেষ দশক)। দশ কথা বি. 1অনেক কথা; কথা-কথান্তর; 2 নানা কটু কথা (দশ কথা শুনিয়ে দিল)। দশকর্ম বি. হিন্দুদের দশরকম সংস্কার, যথা গর্ভাধান পুংসবন সীমন্তোন্নয়ন জাতকর্ম নামকরণ অন্নপ্রাশন চূড়াকরণ উপনয়ন সমাবর্তন ও বিবাহ। দশকর্ম-ভাণ্ডার বি. যে-দোকানে দশকর্মসংক্রান্ত উপকরণগুলি পাওয়া যায়। দশকোশি বি....

দলিল

দলিল [ dalila ] বি. লিখিত প্রমাণপত্র, নথি; স্বত্ব বা অধিকার প্রমাণের পত্র। [আ. দলীল]। দলিলদস্তাবেজ বি. নানাবিধ দলিল।

দলাই-মলাই

দলাই-মলাই বি. অঙ্গমর্দন, সংবাহন, শরীর মাসাজ।

দলা

দলা1 [ dalā1 ] বি. ডেলা, পিণ্ডের মতো খণ্ড (ভাতের দলা, দলা-পাকানো কাগজ)। [সং. দল (=খণ্ড) + বাং. আ]। দলা2 [ dalā2 ] ক্রি. 1 দলন বা মর্দন করা, মাড়ানো (পায়ে দলা); 2 দমন বা পীড়ন করা। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. দলিত (পায়ে-দলা ঘাস)। [সং. দল্ + বাং. আ]। দলাই-মলাই বি. অঙ্গমর্দন, সংবাহন, শরীর মাসাজ।

দলমতনির্বিশেষ

দলমতনির্বিশেষ [ dalamatanirbiśēṣa ] ক্রি-বিণ. 1 নিরপেক্ষভাবে, দল বা গোষ্ঠীর স্বার্থ বা মত বিবেচনা না করে; 2 স্বাধীনভাবে; 3 পক্ষপাতহীনভাবে। [সং. দল + মত + নির্বিশেষ + বাং. এ (বিভক্তি)।

দলনী

দলনী বিণ. (স্ত্রী.) দমনকারিণী (দানবদলনী, অসুরদলনী)।

দলন

দলন [ dalana ] বি. 1 পেষণ; 2 মর্দন; শাসন, দমন, পীড়ন (শত্রুদলন)। ☐ বিণ. দলনকারী; দমনকারী (অসুরদলন কৃষ্ণ)। [সং. √ দল্ + অন]। দলনী বিণ. (স্ত্রী.) দমনকারিণী (দানবদলনী, অসুরদলনী)।

দলভ্রষ্ট

দলছাড়া, দলচ্যুত, দলভ্রষ্ট বিণ. নিজ শ্রেণি বা গোষ্ঠী থেকে বিচ্যুত।

দলচ্যুত

দলছাড়া, দলচ্যুত, দলভ্রষ্ট বিণ. নিজ শ্রেণি বা গোষ্ঠী থেকে বিচ্যুত।