দশভুজা

দশভুজা বি. (দশ হাতবিশিষ্টা) দুর্গাদেবী।

দশবল

দশবল বি. দান শীল ক্ষমা বীর্য ধ্যান যজ্ঞ বল উপায় প্রণিধি জ্ঞান-এই দশ বলে বলীয়ান বুদ্ধদেব।

দশনামী

দশনামী বি. শংকরাচার্যের মতাবলম্বী সন্ন্যাসী সম্প্রদায়বিশেষ।

দশমী-দশা

দশমী-দশা বি. 1 শেষ অবস্হা; 2 বার্ধক্য; 3 মৃত্যু।

দশমূল

দশমূল বি. বেল শ্যোণাক গাম্ভারী পাটলা গণিকারিকা শালপর্ণী পৃশ্নিপর্ণী বৃহতী কণ্টকারী ও গোক্ষুর-এই দশটি মূল বা শিকড়।

দশরথ

দশরথ বি. 1 যার রথ দশ দিকেই চলতে পারে; 2 রামচন্দ্রের পিতা।

দশসালা

দশসালা বিণ. দশ বত্সর স্হায়ী; দশ বত্সরের জন্য কৃত (দশসালা বন্দোবস্ত)।