দস্তুর

দস্তুর [ dastura ] বি. 1 প্রথা, রীতি (এখানকার এই দস্তুর); 2 কায়দা, ধরন। [ফা. দস্তুর]। দস্তুরমতো, দস্তুরমাফিক বিণ. ক্রি-বিণ. রীতিমতো, যথেষ্ট, বিলক্ষণ (দস্তুরমতো চালাক, দস্তুরমতো খেয়েছে)।

দশাস্তর

দশাবিপর্যয়, দশাস্তর বি. দুরবস্হা, দুর্দশা।

দশায় পড়া

দশায় পড়া বি. ক্রি. কীর্তন করতে করতে ভাবস্হ বা সমাধিস্হ হওয়া।

দশা

দশা [ daśā ] বি.  1 অবস্হা (এ কী দশা? শেষ দশা, দুর্দশা); 2 ধরন, গতিক (মনের দশা); 3 প্রদীপের পলতে বা সলতে; 4 মানুষের মনের দশ অবস্হা-অভিলাষ চিন্তা স্মৃতি গুণকীর্তন উদ্বেগ প্রলাপ ব্যাধি জড়তা মরণ উন্মাদ; 5 মানবজীবনের দশ অবস্হা-গর্ভবাস জন্ম বাল্য ও কৈশোর কৌমার পৌগণ্ড যৌবন স্হবিরতা জরা প্রাণরোধ মৃত্যু; 6 মানুষের উপর জন্মকালে রাশিচক্রের অবস্হানজনিত প্রভাব (বৃহস্পতির দশা, শনির দশা); 7 পরলোকগত ব্যক্তির মৃত্যুর পর দশম দিনে আচরণীয় সংস্কারবিশেষ (এখনও তার দশা কাটেনি); 8 (বৈ. শা.) শ্রবণ কীর্তন স্মরণ অর্চন বন্দন পাদসেবন দাস্য সখ্য আত্মনিবেদন স্বীয়ভাব-এই দশটি ভক্তিভাব; 9 সমাধি, ভাবাবেশ; 1০ বস্ত্রের প্রান্ত। [সং. √ দন্শ্ + অ + আ]। দশায় পড়া বি. ক্রি. কীর্তন করতে করতে...

দশন

দশন [ daśana ] বি. 1 দাঁত; 2 দংশন (দশনদন্ত)। [সং. √ দন্শ্ + অন]।

দশমিক

দশমিক বিণ. 1 দশমাংশসম্বন্ধীয়; 2 দশগুণোত্তর, দশ অংশের এক অংশ, decimal. ☐ বি. দশমাংশপ্রকাশক ভগ্নাংশযুক্ত গণন প্রণালী।

দশমহাবিদ্যা

দশমহা-বিদ্যা বি. আদ্যাশক্তি দুর্গার দশ মূর্তি, যথা কালী তারা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা ধূমাবতী বগলা মাতঙ্গী কমলা (বা রাজরাজেশ্বরী)।

দশম

দশম বিণ. 1 সংখ্যক; 1 সংখ্যার পূরক।