দ দাউ-দাউ দাউ-দাউ [ dāu-dāu ] ক্রি-বিণ. অব্য. প্রবলভাবে আগুন জ্বলার অব্যক্ত আওয়াজ বা ভাবসূচক (দাউদাউ করে জ্বলছে)। [ধ্বন্যা.]।
দ দা দা2 [ dā2 ] বি. কাটারি; কাঠ ইত্যাদি কাটার জন্য হাতলযুক্ত অস্ত্রবিশেষ। [সং. দাত্র]। দা-কাটা বি. দা দিয়ে কুপিয়ে বা কুচিয়ে কাটা হয়েছে এমন (দা-কাটা তামাক)।
দ দহন দহন [ dahana ] বি. 1 অগ্নি; 2 অগ্নিক্রিয়া অর্থাত্ পোড়া, দাহ; 3 জ্বলন, জ্বলা; 4 (আল.) যন্ত্রণা (‘কেউ বা কিছু দহন করে’: রবীন্দ্র)। ☐ বিণ. দহনকারী (বিশ্বদহন ক্রোধাগ্নি)। [সং. √ দহ্ + অন]। দহনীয় বিণ. দহনযোগ্য, দাহ্য, পোড়ানো বা জ্বালানো যায় এমন।
দ দস্যু দস্যু [ dasyu ] বি. ডাকাত, লুটেরা (জলদস্যু)। [সং. √ দস্ (বস্তুহানি করা) + যু]। বি. দস্যুতা, দস্যুবৃত্তি।
দ দস্তুরমাফিক দস্তুরমতো, দস্তুরমাফিক বিণ. ক্রি-বিণ. রীতিমতো, যথেষ্ট, বিলক্ষণ (দস্তুরমতো চালাক, দস্তুরমতো খেয়েছে)।
দ দস্তুরমতো দস্তুরমতো, দস্তুরমাফিক বিণ. ক্রি-বিণ. রীতিমতো, যথেষ্ট, বিলক্ষণ (দস্তুরমতো চালাক, দস্তুরমতো খেয়েছে)।