দ দশমূল দশমূল বি. বেল শ্যোণাক গাম্ভারী পাটলা গণিকারিকা শালপর্ণী পৃশ্নিপর্ণী বৃহতী কণ্টকারী ও গোক্ষুর-এই দশটি মূল বা শিকড়।
দ দলমতনির্বিশেষ দলমতনির্বিশেষ [ dalamatanirbiśēṣa ] ক্রি-বিণ. 1 নিরপেক্ষভাবে, দল বা গোষ্ঠীর স্বার্থ বা মত বিবেচনা না করে; 2 স্বাধীনভাবে; 3 পক্ষপাতহীনভাবে। [সং. দল + মত + নির্বিশেষ + বাং. এ (বিভক্তি)।
দ দলন দলন [ dalana ] বি. 1 পেষণ; 2 মর্দন; শাসন, দমন, পীড়ন (শত্রুদলন)। ☐ বিণ. দলনকারী; দমনকারী (অসুরদলন কৃষ্ণ)। [সং. √ দল্ + অন]। দলনী বিণ. (স্ত্রী.) দমনকারিণী (দানবদলনী, অসুরদলনী)।