দাতা

দাতা [ dātā ] (-তৃ) বিণ. 1 দানকারী, যে দান করে; 2 যে দেয় (অভয়দাতা, উত্তরদাতা, করদাতা); 3 বদান্য, দানশীল (দাতাকর্ণ); 4 সম্প্রদানকারী (কন্যাদাতা)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [সং. √ দা + তৃ]। স্ত্রী. দাত্রী। দাতাকর্ণ বি. (আল.) অতিশয় দানশীল ব্যক্তি। দাতৃত্ব বি. বদান্যতা, দানশীলতা।

দাড়িম্ব

দাড়িম, দাড়িম্ব [ dāḍ়ima, dāḍ়imba ] বি. ডালিম গাছ বা তার ফল। [সং. দাড়িম্ব]।

দাড়িম

দাড়িম, দাড়িম্ব [ dāḍ়ima, dāḍ়imba ] বি. ডালিম গাছ বা তার ফল। [সং. দাড়িম্ব]।

দাড়ি

দাড়ি [ dāḍ়i ] বি. 1 চিবুক, থুতনি; 2 শ্মশ্রু, গাল ও চিবুকে চুল বা গজানো লোম। [সং. দাঢ়িকা]। দাড়িয়াল, দেড়ে, দেড়েল বি. বিণ. (ঘন) দাড়িযুক্ত বা দাড়িযুক্ত ব্যক্তি। চাপদাড়ি চাপদাড়ি দ্র। ছাগলদাড়ি বি. (ব্যঙ্গে) ছাগলের দাড়ির মতো কেবল চিবুকে পাতলা দাড়ি।

দাড়া

দাড়া [ dāḍ়ā ] বি. 1 বড় দাঁত বা হুল; 2 কাঁকড়া বা চিংড়ির দাঁতযুক্ত লম্বা ঠ্যাং। [সং. দাঢ়া]।

দাঙ্গাহাঙ্গামা

দাঙ্গাহাঙ্গামা বি. বহু লোকের বা বিভিন্ন শ্রেণির মধ্যে ক্রমাগত মারামারি।

দাঙ্গাবাজ

দাঙ্গাবাজ বিণ. দাঙ্গা করতে বা বাধাতে পটু, দাঙ্গা করতে বা বাধাতে অভ্যস্ত।

দাঙ্গা

দাঙ্গা [ dāṅgā ] বি. বহু লোকের দলবদ্ধ হয়ে মারামারি, কাজিয়া। [হি. দাংগা]। দাঙ্গাবাজ বিণ. দাঙ্গা করতে বা বাধাতে পটু, দাঙ্গা করতে বা বাধাতে অভ্যস্ত। দাঙ্গাহাঙ্গামা বি. বহু লোকের বা বিভিন্ন শ্রেণির মধ্যে ক্রমাগত মারামারি।

দাগা বুলানো

দাগা বুলানো ক্রি. বি. হস্তলিপির উপর রেখা টেনে শিক্ষার্থীর লেখা অভ্যাস করা।