দাগাবাজ

দাগাবাজ বিণ. বিশ্বাঘাতক, প্রতারক, শঠ।

দাগাদারি

দাগাদারি বি. 1 অনিষ্টকারী বা কলঙ্কসৃষ্টিকারী ব্যক্তি; 2 বিশ্বাসঘাতক।

দাগাদার

দাগাদার বিণ. 1 অনিষ্টকারী; 2 কলঙ্কসৃষ্টিকারী; 3 বিশ্বাসঘাতক।

দাগানো

দাগানো ক্রি. চিহ্ন দেওয়া; অঙ্কিত করা; ছোড়ানো। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।

দাগা

দাগা1 [ dāgā1 ] ক্রি. 1 চিহ্ন দেওয়া (বইটা দাগিয়ে দাও); 2 অঙ্কিত করা (গায়ে হরিনাম দাগা); 3 চিহ্নিত করা (ষাঁড় দাগা); 4 বন্দুকের বা কামানের গোলা ছোড়া (কামান দাগা)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [ফা. দাগ + বাং. আ]। দাগানো ক্রি. চিহ্ন দেওয়া; অঙ্কিত করা; ছোড়ানো। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। দাগা2 [ dāgā2 ] বি. 1 আঘাত, মর্মবেদনা (মনে দাগা দেওয়া); 2 বিশ্বাসঘাতকতা, বঞ্চনা (লোকটা ভালোরকম দাগা দিয়ে গেছে)। [ফা.দগা]। দাগাদার বিণ. 1 অনিষ্টকারী; 2 কলঙ্কসৃষ্টিকারী; 3 বিশ্বাসঘাতক। দাগাদারি বি. 1 অনিষ্টকারী বা কলঙ্কসৃষ্টিকারী ব্যক্তি; 2 বিশ্বাসঘাতক। দাগাবাজ বিণ. বিশ্বাঘাতক, প্রতারক, শঠ। দাগাবাজি বি. প্রতারণা, জুয়াচুরি। দাগা বুলানো ক্রি. বি. হস্তলিপির উপর রেখা টেনে শিক্ষার্থীর লেখা অভ্যাস করা।

দাগ

দাগ [ dāga ] বি. 1 চিহ্ন, ছাপ (কালির দাগ); 2 মরচে, জং (লোহার দাগ ধরা); 3 কলঙ্ক (চরিত্রে কোনো দাগ পড়েনি); 4 রেখাঙ্কন (এইখানে দাগ দাও); 5 (আল.) মালিন্য, অভিমান (মনের দাগ সহজে যাবে না)। [ফা. দাগ্]। দাগবিলি বি. জমি ও প্রজার বিবরণ।

দাখিলখারিজ

দাখিলখারিজ বি. সরকারি রেকর্ডে ভূসম্পত্তির পুরোনো মালিকের নাম কেটে নতুন মালিকের নাম লেখা।

দাখিল

দাখিল [ dākhila ] বিণ. বি. 1 পেশ, উপস্হাপিত (নথিপত্র দাখিল হয়েছে); 2 সামিল, তুল্য (মরার দাখিল)। [আ. দাখিল্]। দাখিলখারিজ বি. সরকারি রেকর্ডে ভূসম্পত্তির পুরোনো মালিকের নাম কেটে নতুন মালিকের নাম লেখা। দাখিলি বিণ. পেশ করা হয়েছে এমন।